সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন বাড়ছে দেনার বোঝা। শোধ করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন গুজরাটের যুবক। কোনও উপায় না দেখে শেষে আত্মহত্যার পথ বেছে নিলেন হুনানি সিরাজ আহমেদ ভাই।
এখানেই তৈরি হয়েছে সমস্যা। জানা গিয়েছে, সিরাজের মাথায় ছিল প্রায় ৫০ লক্ষ টাকার দেনা। ১৭ সেপ্টেম্বর রাবার ব্যান্ড সংক্রান্ত ব্যবসার কাজে কেরলের পালাক্করে যান তিনি। ফেরার পথে আত্মহত্যার ছক কষেন।
যেমন ভাবা তেমন কাজ। বাড়ি ফেরার পথে ভরতপুজা নদীর উপরে চেরুথুরুথি ব্রিজের উপর থেকে নদীর ছবি তুলে স্ত্রীকে পাঠান তিনি। জানিয়ে দেন, নদীতে ঝাঁপ দিচ্ছেন। এরপরে ফোন বন্ধ করে দেওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের সঙ্গে।
এরপরেই হুলুস্থুলু পরে যায় পরিবারে। পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরিবার। তাঁদের অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। তিন দিন খোঁজার পরেও সিরাজের দেহ খুঁজে পাওয়া যায়নি নদীতে। এই ঘটনায় সন্দেহ বাড়ে পুলিশের। আরও তল্লাশির পরে সিরাজের খোঁজ পাওয়া যায় বেঙ্গালুরুতে। পুলিশের একটি বিশেষ দল বেঙ্গালুরুতে গিয়ে গ্রেপ্তার করে সিরাজকে। সেখানে উবের চালক হিসেবে কাজ করছিলেন তিনি।
তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জিজ্ঞাসাবাদের সময় সিরাজ স্বীকার করেন যে পাওনাদারদের মুখোমুখি হওয়ার ভয়ে তিনি সাজানো আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন। এরপর তাকে জেলা আদালতে হাজির করা হয় এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
সর্বশেষ খবর
-
ডেঙ্গু রুখতে রাজ্যে ৩ দিনের মেগা স্বচ্ছতা অভিযান, জমিতে ঝোপঝাড় থাকলেও হতে পারে জরিমানা
-
এবার আইসক্রিমের দুনিয়ায় আম্বানিরা, মাত্র ১০ টাকাতেই মিলবে পছন্দসই ফ্লেভার!
-
কাশ্মীরজুড়ে ফের পণ্ডিতদের হুমকি! ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ফারুকের প্রশ্ন, ‘অন্য হিন্দুরা নিরাপদে কীভাবে’
-
ভারত ছেড়ে লন্ডনেই কেন স্থায়ী বসবাস বিরুষ্কার? কারণ ফাঁস মাধুরী দীক্ষিতের চিকিৎসক স্বামীর
-
হিমাচলে ধস-হড়পা বানে ৬৪ দিনে মৃত ২৫৯! বন্ধ ১৫০টি রাস্তা, ক্ষয়ক্ষতি ১২০০ কোটির বেশি