সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির পোষা কুকুরের সঙ্গে স্ত্রীকে সংগমে লিপ্ত হতে বারবার জোর করছিল স্বামী। কথা না শুনলে বাড়ি থেকে বের করে দেবে, এমন হুমকিও দেয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন স্ত্রী। হাতেনাতে গ্রেফতার করা হয় ‘পুরুষসিংহ’ ওই স্বামীকে। বেলাগাভি জেলার ঘটনা।
[শত্রুপক্ষের বুক চিরে আঘাত হানতে সক্ষম হবে ব্রহ্মস-এর নয়া সংস্করণ]
২৫ বছরের ওই মহিলা কাটাকোল থানার পুলিশকে জানান, সাত বছর আগে তাদের বিয়ে হয়। তিন সন্তানও রয়েছে তাঁদের। গত দু’বছর ধরে তাঁর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে স্বামী। চারমাস ধরে রোজ রাতে নানান যৌনউদ্দীপক ভিডিও দেখাত। আর সেভাবেই স্ত্রীর সঙ্গে সংগম করতে চাইত সে। কিন্তু স্বামীর ‘বিকৃত কাম’ সম্প্রতি চরমে পৌঁছয়। গত ২২ মার্চ বাড়িতে একটি কুকুর কিনে আনে। এবং তাঁকে ওই কুকুরের সঙ্গে যৌনসংগম করার কথা বলে। কথা না শুনলে সন্তান ও তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে বলেও হুমকি দেয়।
এরপরই ২৫ মার্চ কাটাকোল থানায় যান ওই মহিলা। স্ত্রীর প্রতি নৃশংস অত্যাচারের অভিযোগে গ্রেফতার করা হয় পেশায় ট্রাক মালিক ওই যুবককে। আপাতত শ্রীঘর ঠিকানা হয়েছে তার।
[প্রথম দর্শনে মন ছুঁয়ে যাবে ‘হাফ গার্লফ্রেন্ড’-এর এই ঝলক]
সর্বশেষ খবর
-
কনুইতে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন! মাত্রাতিরিক্ত ওষুধেই মৃত্যু এনআরএসের নার্সের?
-
জঙ্গি হামলার আশঙ্কা? শুধু কালীঘাট মন্দিরের জন্য আলাদা ফাঁড়ি, বেনজির পদক্ষেপ কলকাতা পুলিশের
-
‘উন্নতি করো, নয়তো বাদ পড়তে হবে’, উইকেটরক্ষককে সোজা বলে দিলেন গিল-গম্ভীররা
-
‘যদি কাউকে কষ্ট দিয়ে থাকি…’, নেতাজি প্রসঙ্গে কুমন্তব্য নিয়ে ‘সুরবদল’ অনন্ত মহারাজের
-
সিদ্ধার্থ নন, গর্ভবতী কিয়ারার ‘রক্ষাকবচ’ জনপ্রিয় অভিনেতা! প্রকাশ্যে কোন সত্যি?