সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যস্ততম সময়। তীব্র গতিতে ছুটছে আশেপাশের গাড়ি। মাঝে মধ্য়ে আবার যানজট। তার মাঝে এক চাকার সাইকেল নিয়ে ছুটছেন যুবক! এই দৃশ্য দেখা গিয়েছে বেঙ্গালুরুর রাস্তায়। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক যুবক মাথায় হেলমেট পড়ে ইলেকট্রিক যানটি চালিয়ে যাচ্ছেন। ট্রাফিক সিগন্যালে সংকেত পেয়ে পাশ থেকে হুশ, হুশ করে গাড়ি ছুটছে। চলছেন যুবকও। রাস্তা দিয়ে যাওয়া অন্য যাত্রীরা সেই ভিডিও করে সামাজিক মাধ্যমে দেওয়াতেই তা ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
তবে এই ভিডিও দেখার পর দু’ভাগে ভাগ হয়ে গিয়েছেন নেট নাগরিকরা। একাংশের দাবি, নতুন চিন্তা ভাবনার জন্য যুবককে কুর্নিশ। কারও দাবি, এটাই আমাদের ভবিষ্যৎ। অন্য অংশ দাবি করছেন একদম বোকার মতো সিদ্ধান্ত। সামনে হঠাৎ কোনও মুখ খোলা ম্যানহোল এসে গেলেই কেল্লাফতে! কারও কারও দাবি, ভাইরাল হওয়ার জন্য যুবক ভেলকি দেখাচ্ছেন যুবক।
View this post on Instagram
ভিডিওর নিচে এক নেটপাড়ার বাসিন্দা লেখেন, ‘নতুন কিছু করার মধ্যে ঝুঁকি থাকবেই। যুবক সেই ঝুঁকি নিয়েছেন।’ আরেকজন এই ইলেকট্রিক বাহন দেখে কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘এই যানটি আমাজন, ফ্লিপকার্ট কোথা থেকে কিনতে পারব।’ প্রশংসা পাওয়ার পাশাপাশি অনেকের কটাক্ষের মুখে পড়ছেন যুবক। একজন লিখেছেন, ‘ছেলেটি আগামী বছর নিজে গন্তব্যে পৌঁছবেন।’ আরেকজনের মন্তব্য, ‘একটি খোলা ম্যানহোলের সামনে পড়লে আমরা অন্য একটি ভিডিও দেখতে পারব।’ তবে নেটপাড়া যতই দ্বিধাবিভক্ত হোক দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে ভিডিওটি।
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন