Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬

প্রাক্তন প্রেমিকা ফিরল বর্তমান বস হয়ে, তারপর…

কীরকম অভিজ্ঞতা হল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৯, ১৮:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৯, ১৮:০১

options
link
প্রাক্তন প্রেমিকা ফিরল বর্তমান বস হয়ে, তারপর… zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন যদি বর্তমানে এসে মেশে, তবে অভিজ্ঞতা কি সুখকর! বিশেষত এককালের ছেড়ে যাওয়া প্রেমিকাই যদি বর্তমান বস হয়? সম্প্রতি এমনই এক অভিজ্ঞতার কথা ব্লগে ভাগাভাগি করে নিয়েছেন এক ব্যক্তি। যদিও নিজের পরিচয় প্রকাশ করেননি তিনি।

এবার আপনিও আস্ত একটি ট্রামের মালিক হতে পারেন ]

Advertisement

‘আস্ক এ ম্যানেজার’ নামে এক কেরিয়ার ব্লগে নিজের এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ওই ব্যক্তি। জানিয়েছেন, সিলভিয়া নামে একটি মহিলার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। যেমন তেমন নয় বন্ধন বেশ দৃঢ়ই ছিল। তিন বছর একসঙ্গে ছিলেনও। কিন্তু সিলভিয়া চেয়েছিলেন সংসার পাততে। সেটেলড হতে। সে সময় সে কাজে রাজি হননি ওই ব্যক্তি। অন্য চাকরি নিয়ে চলে গিয়েছিলেন বিদেশে। সাফাই ছিল, তড়িঘড়ি বিদেশ যেতে হয়েছে বলে প্রেমিকাকে জানাতেও পারেননি। সিলভিয়া তা মেনেও নিয়েছিলেন। অতএব বিচ্ছেদ। বেশ দীর্ঘদিনের। যে সম্পর্ক একসময় সংসার পাতার কথাও ভেবেছিল, তা একরকম নষ্টই হয়ে যায়। তবু সব শেষ হয় না। এই মহাবিশ্বে বোধহয় কোনওকিছুই হারায় না। ওই ব্যক্তি জানাচ্ছেন, এরপর প্রায় দশ বছর কেটেছে। যে প্রেমিকাকে একদিন তিনি ছেড়ে চলে গিয়েছিলেন তিনিই আবার ফিরে এসেছেন তাঁর জীবনে। না, এবার আর ব্যক্তিগত জীবনে নয়। বরং কর্মক্ষেত্রে। এখন একটি স্কুলে অঙ্কের শিক্ষক ওই ব্যক্তি। আর সে স্কুলের ডিরেক্টর পদে যিনি, তিনি সিলভিয়া। ওই ব্যক্তিরই প্রাক্তন প্রেমিকা। সেদিন যদি চলে যাওযার সিদ্ধান্ত না নিতেন তাহলে আজ এই মুহূর্তের মুখোমুখি হতে হত না তাঁকে। কিন্তু ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি জানেন, যা একবার হয়ে যায় তাকে তো আর ফেরানো যায় না। অগত্যা এই পরিস্থিতি আপাতত মেনে নিতে বাধ্য হয়েছেন তিনি। পরিস্থিতি জানিয়ে ব্লগে তিনি পরামর্শ চেয়েছেন। বেশকিছু পরামর্শ পেয়েওছেন। কিন্তু জীবনের এই পরিস্থিতির মুখোমুখি তাঁকে যে একাকীই হতে হবে, এ বোধহয় তাঁর থেকে ভাল আর কেউ জানেন না।

আপনার স্মার্টফোনের তথ্য এবার সুরক্ষিত রাখবে কেন্দ্রই  ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.