সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুচকা, গোলগাপ্পা (Golgappa), পানিপুরি, বাতাসা- হরেক নামেই দেশজুড়ে জনপ্রিয় এই খাবার। মুচমুচে ফুচকার মধ্যে আলুমাখা আর টক জল- সবমিলিয়ে একেবারে স্বর্গীয় অনুভূতি হয় খাদ্যরসিকদের মনে। মন খারাপ হোক বা খুব আনন্দ, দুই সময়েরই প্রিয় ফুচকা যোগ্য সঙ্গত দিতে পারে। ফুচকা খেতে ভালবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। তবে এবার জানা গেল শুধু মানুষ নয়, ফুচকা খেতে বেজায় ভালবাসে হনুমানও (Hanuman)! রীতিমতো দোকানে গিয়ে ফুচকা খায় তারা।
দিন কয়েক আগে ভাইরাল হয়েছে গুজরাটের (Gujarat) একটি ভিডিও। মোদির রাজ্যের টানকারা জেলার ভিডিও দেখে হাসির রোল উঠেছে নেটিজেনদের একাংশের মধ্যে। আবার অন্যদের মতে, হনুমান তো কি হয়েছে? সে তো ফুচকা খেতেই পারে। তবে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে সকলের মুখেই হাসি ফুটেছে।
[আরও পড়ুন: Panchayat Election 2023: পঞ্চায়েতে দ্বিগুণ হল বিজেপির সংখ্যালঘু প্রার্থী! গুরুত্ব দিচ্ছে না তৃণমূল]
কীভাবে ফুচকা খাচ্ছিল বীর হনুমান? ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ফুচকার দোকানের সামনে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন ক্রেতা। আচমকাই লাফ দিয়ে সেখানে হাজির হয় এক হনুমান। একেবারে ফুচকা বিক্রেতার ঠেলাগাড়িতে চড়ে বসে। তাকে দেখেই একটি প্লেটে করে ফুচকা এগিয়ে দেন বিক্রেতা। গপ করে ফুচকাটি খেয়ে ফেলে হনুমান।
#Watch: ठेले पर बैठा एक बंदर चाव से गोलगप्पे खा रहा है। वायरल हो रहा यह वीडियो गुजरात के टंकारा के दयानंद चौक का है। बंदर को एक-एक कर कई गोलगप्पे खाता देख आसपास के लोग हैरान थे। #Gujarat #Monkey #Viralvideo pic.twitter.com/o16iag637p
— SYED SHOEB (@SyedSho43211335) June 22, 2023
সকলকে অবাক করে একের পর এক ফুচকা খেতে থাকে সে। ফুচকা খেতে যে তার দিব্যি লাগছে, হাবেভাবে সেটাও প্রকাশ করে হনুমান। এহেন কীর্তি দেখতে ভিড় জমে যায় ফুচকার দোকানের আশেপাশে। তাতে অবশ্য বিশেষ ভ্রূক্ষেপ করেনি বীর হনুমান। খুশি মনে একের পর এক ফুচকা সাঁটাতে থাকে। তবে মোট ক’টা ফুচকা খেয়েছে হনুমান, তার হিসেব মেলেনি।
[আরও পড়ুন: চিকিৎসক প্রজ্ঞাদীপা হালদারের মৃত্যুতে এখনও জারি ধোঁয়াশা, পুলিশের জালে লিভ ইন পার্টনার]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি