সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নগ্নতার জন্যই পরিচিতি। তবে সিনেমা-টেলিভিশনে নয় ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায়। তাতেই মডেলের মেজাজের চোটে অস্থির পুলিশ। অভিযুক্তের নগ্ন শরীরকে তোয়ালে দিয়ে ঢাকতে গিয়েছিলেন কর্তব্যরত পুলিশকর্মী। আর এতেই চটে লাল ২৫ বছরের তরুণী। গা ঢাকার তোয়ালে দিয়েই পুলিশকে পেটাল ক্যালিফোর্নিয়ার বাসিন্দা।
[ইনস্টাগ্রামে ‘বোল্ড’ মেজাজে ধরা দিলেন টেলিভিশনের এই ‘বহু’]
সম্প্রতি ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার এজ হোটেলে। সেখানকার বিলাসবহুল ঘরে গিয়ে উঠেছিলেন অভিযুক্ত ব্রিজা ডমিনগুয়েজ। হোটেলে রীতিমতো তাণ্ডব শুরু করেছিলেন অভিযু্ক্ত মডেল। তাঁর উপদ্রবে বিরক্ত হয়ে পুলিশে খবর দিতে বাধ্য হয় হোটেল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ অফিসার রিচার্ড এডমন্ড। ব্রিজার ঘরে যখন তিনি ঢোকেন সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিলেন ২৫ বছরের মডেল।
অভিযোগ, একটি তোয়ালে দিয়ে মডেলের শরীর ঢাকতে যান অফিসার। কিন্তু এতে হিতে বিপরীত হয়। উলটে সেই তোয়ালে দিয়েই পুলিশকে পেটাতে শুরু করেন ব্রিজা। লাথি-ঘুষিও চালাতে থাকেন। অতি কষ্টে মডেলকে বাগে আনা হয়। হোটেলের সম্পত্তি নষ্ট করা ও কর্তব্যরত পুলিশের গায়ে হাত তোলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। ঘটনার সময় মডেল মদ্যপ অবস্থায় ছিলেন কি না অথবা সে কোনও মাদক সেবন করেছিলেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ। খুব শিগগিরিই ব্রিজাকে আদালতে তোলা হবে বলেও জানা গিয়েছে।
[বিকিনিতে নেটদুনিয়ায় ঝড় তুললেন ছোটপর্দার এই অভিনেত্রী]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার