ছোট্ট ডিঙিতে বসে রয়েছেন এক মৎস্যজীবী। আচমকাই তাঁর মুখ পেঁচিয়ে ধরল এক অক্টোপাস! এমনই এক ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। তবে ভালো ব্যাপার হল, শেষপর্যন্ত আটপেয়ের ‘মরণগ্রাস’-এর হাত থেকে নিজেকে বাঁচাতে পেরেছিলেন ওই মৎস্যজীবী। ভিডিওর শেষে ওই দৃশ্য দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নেটপাড়ার বাসিন্দারা।
ঠিক কী দেখা গিয়েছে ওই ভিডিওয় (Viral Video)? ভিডিওর শুরুতে দেখা যায় অক্টোপাসটি (Octopus) মৎস্যজীবীর মুখ পেঁচিয়ে রেখেছে। আপ্রাণ চেষ্টা করেও নিজেকে প্রাণীটির হাত থেকে রক্ষা করতে পারছেন না ওই ব্যক্তি। শেষে বুদ্ধি করে তিনি একটি লোহার দণ্ড দিয়ে সেটিকে আঘাত করতে থাকেন। তাতেও প্রাথমিক ভাবে কোনও কাজ হয়নি। তবে হাল না ছেড়ে উপর্যুপরি আঘাত করতেই থাকেন তিনি। শেষে দণ্ডটি রেখে ফের হাত দিয়ে অক্টোপাসটিকে সরানোর চেষ্টা করতেই মেলে সাফল্য। তবে সম্ভবত আগের ওই আঘাতগুলির ফলেই শেষে হার মানল প্রাণীটি। তাকে জলেই ফিরিয়ে দেন ওই মৎস্যজীবী। পরে তিনি জানিয়েছেন, ‘‘আমি অক্টোপাসটিকে ধরতে গিয়ে বেকায়দায় পড়ে গিয়েছিলাম। প্রাণীটা আমার মুখটা প্রায় খুবলে নিচ্ছিল।”
আরও পড়ুন:
Octopus refuses to let go of fisherman face pic.twitter.com/sTEBbz2aXz
— Heidi (@Heidi3614645017) August 17, 2026
উল্লেখ্য, কোনও তল বা পৃষ্ঠকে আঁকড়ে ধরার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা রয়েছে অক্টোপাসের। এদের চোষকগুলো অত্যন্ত শক্তিশালী ও সংবেদনশীল। প্রতিটি চোষক কোনও তলের সঙ্গে শক্তভাবে আটকে যেতে পারে। একই সঙ্গে প্রাণীটির নমনীয় শরীর ও বিকেন্দ্রীভূত স্নায়ুতন্ত্রের জন্য সে তার অঙ্গ-প্রত্যঙ্গ পরিচালনা করতে পারে অনায়াসে। ভাইরাল ভিডিওটির প্রাণীটি ফিলিপিন্সের বাসিন্দা। উপকূলীয় জলরাশি ও প্রবাল প্রাচীরে ঘেরা ওই ভূখণ্ডে নানা প্রজাতির অক্টোপাস দেখা যায়। এর মধ্যে রয়েছে কোকোনাট অক্টোপাস, মিমিক অক্টোপাস এবং অত্যন্ত বিষাক্ত ব্লু-রিংড অক্টোপাস।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক
-
দেবের ‘দাদাগিরি’তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার
-
চলতি মাসেই গ্রেপ্তার! বিজেপি কর্মী অভিজিৎ খুনে আরও ২ জনের বিরুদ্ধে চার্জগঠন