Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Offbeat News

সোফার ভিতর ওটা কী? শব্দ শুনে ভয়ে কাঁটা দম্পতি, খুঁজতে গিয়ে যা বেরল তা দেখে চক্ষু চড়কগাছ!

পুরনো আসবাব কেনা যে মাঝেমধ্যে কী ঝক্কির, তা হাড়ে হাড়ে টের পেলেন জনৈক সামান্থা হার্ডিন ও তাঁর স্বামী। সস্তায় সোফা কিনে ঘরে এনেছিলেন ঠিকই, কিন্তু সেই সোফার সঙ্গেই যে আস্ত এক ‘বোনাস’ বাড়িতে ঢুকে পড়বে, তা স্বপ্নেও ভাবেননি তাঁরা। ওই উপহারের ঠেলায় রাতের ঘুম উবে যাওয়ার জোগাড় হয়েছিল দম্পতির। জানেন, কী সেই হাড়হিম ঘটনা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৯:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৯:১৫

options
link
সোফার ভিতর ওটা কী? শব্দ শুনে ভয়ে কাঁটা দম্পতি, খুঁজতে গিয়ে যা বেরল তা দেখে চক্ষু চড়কগাছ! zoom
জানেন, কী সেই হাড়হিম ঘটনা?
Advertisement

পুরনো আসবাব কেনা যে মাঝেমধ্যে কী ঝক্কির, তা হাড়ে হাড়ে টের পেলেন জনৈক সামান্থা হার্ডিন ও তাঁর স্বামী। সস্তায় সোফা কিনে ঘরে এনেছিলেন ঠিকই, কিন্তু সেই সোফার সঙ্গেই যে আস্ত এক ‘বোনাস’ বাড়িতে ঢুকে পড়বে, তা স্বপ্নেও ভাবেননি তাঁরা। ওই উপহারের ঠেলায় রাতের ঘুম উবে যাওয়ার জোগাড় হয়েছিল দম্পতির।

নতুনের জমানায় পুরনো জিনিস কেনার ঝামেলা অনেক। তবু সাশ্রয়ের কথা ভেবে স্বামীর সহকর্মীর থেকে একটি সেকেন্ড-হ্যান্ড সোফা কিনেছিলেন সামান্থা। প্রায় নতুন দেখতে আসবাবটি লিভিং রুমে সাজাতেই শুরু হল বিপত্তি। সামান্থার পোষা কুকুরগুলো বারবার গিয়ে সোফা শুঁকতে লাগল। প্রথমে ভেবেছিলেন, অন্যের ব্যবহার করা জিনিশ, এজন্য কুকুরদের এ ধরনের উত্তেজনা। কিন্তু কিছুক্ষণ পরেই ঘরের নিস্তব্ধতা ফালাফালা করে ভেসে এল অদ্ভুত এক আওয়াজ।

Advertisement

সামান্থা লক্ষ করেন, সোফার ভিতর থেকে টুংটাং করে ঘণ্টার শব্দ আসছে। অত্যন্ত ক্ষীণ সেই শব্দ। অথচ স্বামীকে ডাকলেই সেই শব্দ নিমেষে গায়েব! এ যে এক হাড়হিম অলৌকিক ঘটনা? যেন কোনও অশরীরী শক্তি খেলতে শুরু করেছে তাঁদের সঙ্গে। দীর্ঘক্ষণ এই লুকোচুরি চলার পর দম্পতি ঠিক করেন সোফাটি উলটে দেখবেন। আর তাতেই বেরিয়ে এল আসল রহস্য। দেখলেন, আসবাবের কাপড়ের খাঁজে লুকিয়ে বসে আছে এক জীবন্ত বিড়াল! আগের মালিক সোফা বিক্রি করে দিয়েছেন, কিন্তু তাঁর আদরের বিড়াল ‘চিটো’ যে লুকিয়ে তার ভিতর ঢুকে বসে ছিল, তা কে-ই বা জানত!

বিপদ বুঝে দ্রুত উদ্ধারকাজে নামেন দম্পতি। বিড়ালটিকে বের করতে কেটে ফেলতে হয় সোফার নিচের অংশ। দীর্ঘ দুই ঘণ্টার লড়াইয়ের পর চিটোকে উদ্ধার করা সম্ভব হয়। রাত হওয়ার কারণে সেই সময় বিড়ালটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি। তবে পরের দিন সকালে নিজের হারানো পোষ্যকে ফিরে পেয়ে মালিকের আনন্দ আর ধরে না।

এই আজব অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সামান্থা। মজা করে তিনি লিখেছেন, পুরনো আসবাব কেনার আগে ভালো করে দেখেশুনে নিন। ভাগ্যিস সোফার ভিতরে বিড়াল ছিল! তার বদলে অন্য কিছু থাকলে কী যে হয় তা বলা মুশকিল। আপাতত ‘চিটো’ ঘরে ফিরলেও, সোফার ‘টুংটাং’ আতঙ্ক ভুলতে পারছেন না এই দম্পতি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.