সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে প্রি-ওয়েডিং বিয়ের একটা অবিচ্ছেদ্য অংশ। বিয়ের দিন পাকা হলেই বর-কনের পরিকল্পনা চলতে থাকে, কীভাবে শুট হবে? কিংবা নিজেদের রসায়ন ফুটিয়ে তুলতে কে কতটা পারদর্শী, তার একটা অলিখিত প্রতিযোগিতা চলতেই থাকে। এযাবৎকাল বিভিন্নরকম প্রি-ওয়েডিং শুটের ফটো দেখে ভ্রু উঁচিয়েছেন নেটিজেনরা। কিন্তু তাই বলে সাপের সঙ্গে ফটোশুট? যুগলের কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া।
প্রি-ওয়েডিং শুটের জন্য যেখানে মানুষ চোখ ধাঁধানো লোকেশন বেছে নেন। সেখানে এক শ্রীলঙ্কার যুগল কিনা জলজ্ব্যান্ত বিষধর সাপ ধরে এনে শুট করেছেন! এই ফটোশুট নেটপাড়ায় প্রকাশ্যে আসতেই শোরগোল।
এই প্রি-ওয়েডিং ফটোশুটের নেপথ্যে যে গল্প ফুটে উঠেছে, তা খানিকটা এরকম- হবু কনে বাড়ির পিছনের উঠোন দিয়ে যাওয়ার সময়ে আচমকাই এক গোখরো সাপ দেখতে পান। তৎক্ষণাৎ ভয় পেয়ে ফোনে সাপ উদ্ধারকারী সংস্থার নম্বর খুঁজতে থাকেন তিনি। পরের ছবিতেই দেখা যায়, সেই ফোন পেয়ে দুজন ব্যক্তি ওই মেয়েটির বাড়িতে আসে। এরপর ওই গোখরোকে বাগে নিয়ে এসে ধরে নিয়ে যান তাঁরা। তাদের মধ্যেই একজনের মেয়েটিকে ভাল লেগে যায়। ব্যস, এভাবেই শুরু হয় ওই যুগলের প্রেমকাহিনি। এমন প্রি-ওয়েডিং ফটোশুট দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে নেটপাড়ার।
সর্বশেষ খবর
-
বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি, স্বাধীনতা দিবসে এই প্রথম লাল কেল্লায় গাওয়া হবে জাতীয় গান
-
আয়ুষ্মান ভারতে জালিয়াতি! ২৩৫৯ হাসপাতালকে সরাল কেন্দ্র, সাসপেন্ড ১২০০, জরিমানা ৩০০ কোটি
-
নির্দেশ অমান্য করেই জাতীয় সড়কে চলছে টোটো! হাবড়ায় মর্মান্তিক পরিণতি শিশুর
-
চাকরির ইন্টারভিউতে প্রার্থীর সঙ্গে বাবা-মা, হতবাক নিয়োগকর্তা! কেন এমন প্রবণতা জেন জি’র?
-
ফুটন্ত মোমে পুড়ছে হাত, যন্ত্রণায় চিৎকার রুবিনার! ‘ছোটি বহু’র স্টান্টবাজিতে স্তম্ভিত নেটপাড়া