Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Guinness World Record

২০টি গাড়ির নিচ দিয়ে দ্রুততম স্কেটিং, গিনেস রেকর্ডে নাম লেখাল পুনের সাত বছরের মেয়ে

চিনের সাত বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল ভারতের মেয়ে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২২, ২২:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২২, ২২:২১

options
link
২০টি গাড়ির নিচ দিয়ে দ্রুততম স্কেটিং, গিনেস রেকর্ডে নাম লেখাল পুনের সাত বছরের মেয়ে zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কেটিং (Skating) তুলনায় কম পরিচিত খেলা, তথাপি জনপ্রিয়তায় খুব পিছিয়ে নেই। ক্রমশ ভারতের তরুণ প্রজন্মের মধ্যে বাড়ছে এই খেলার জনপ্রিয়তা। সম্প্রতি মহারাষ্ট্রের (Maharashtra) সাত বছরে মেয়ে দেশনা নাহার (Deshna Nahar) চমকে দিয়েছে গোটা বিশ্বকে। গর্বিত করেছে ভারতকে। পর পর রাখা ২০টি গাড়ির নিচ দিয়ে সবচেয়ে দ্রুত গতিতে স্কেটিং করে গিনেস রেকর্ডে (Guinness World Records) নাম লিথিয়েছে সে। ভেঙে দিয়েছে ‘লিম্ব স্কেটিং’-এর (Limbo Skating) ৭ বছরের পুরনো রেকর্ড। যা ছিল চিনের এক কিশোরীর দখলে।

সাধারণ স্কেটিং-এর তুলনায় ‘লিম্ব স্কেটিং’ অনেক বেশি কঠিন। এক্ষেত্রে স্কেটিং জানতে তো হয়ই, পাশাপাশি শরীরকে করে তুলতে হয় অতি নমনীয়। বস্তুত একজন জিমন্যাসটিক্স (Gymnastics) খেলোয়াড়ের গুণ থাকতে হয় লিম্ব স্কেটারের মধ্যে। তবেই গাড়ির নিচ দিয়ে শরীর গলিয়ে স্কেটিং করা সম্ভব। সেই কাজ করে দেখিয়েছেন পুনের (Pune) প্রাথমিক স্কুলের ছাত্রী সাত বছরের মেয়ে দেশনা নাহার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বালিশের সঙ্গে সঙ্গমে, সহপাঠীদের নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য! ভয়ংকর র‌্যাগিংয়ের শিকার ডাক্তারি ছাত্রী]

২০টি গাড়ির নিচ দিয়ে স্কেটিং করতে দেশনা সময় নিয়েছে মাত্র ১৩.৭৪ সেকেন্ড। ভেঙে দিয়েছে ৭ বছর আগের রেকর্ড। যেটি করেছিলেন চিনের (China) ১৪ বছরের কিশোরী। ২০১৫ সালে ২০টি গাড়ির নিচ দিয়ে স্কেটিং করতে তার সময় লেগেছিল ১৪.১৫ সেকেন্ড।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে লাগাতার বৃষ্টিতে নির্মীয়মান বাড়ি ভেঙে ভয়ংকর দুর্ঘটনা, চাপা পড়ল ৭ শিশু]

দেশনার বাবা আদিত্য নাহার (Aditya Nahar) জানিয়েছেন, পাঁচ বছর বয়সেই স্কেটিংয়ের প্রেমে পড়ে মেয়ে। গত দু’বছর হল স্কেটিং শিখছে সে। লিম্ব স্কেটিং-এর জন্য সে গত ৬ মাস ধরে বিশেষ প্রস্তুতি নিচ্ছিল। আদিত্য আরও জানিয়েছেন, নয়া রেকর্ডের জন্য গত এক মাস ধরে পুনে কাটরাজ খাণ্ডোয়া রোডে (Katraj Kondhwa Road) অনুশিলন করছিল দেশনা। তারই ফল মিলল এবার। নতুন গিনেস রেকর্ড করে ফেলল দেশনা। চিনের মেয়ের রেকর্ড ভেঙে দিয়ে গর্বিত করল ভারতীয়দের। গত ১৪ জুনে দেশনা নাহারকে শংসাপত্র পাঠিয়েছে গিনেস রেকর্ড কর্তৃপক্ষ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.