সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়া ব্য়াপারটা দারুণ মজার। এই সোশ্যাল মিডিয়াকে ভর করে খুব সহজেই বিশ্বের এক কোণা থেকে আরেক কোণা দাপিয়ে বেড়ানো যায়। একেবারে মিলে মিশে যায় নানা দেশের নানারকম সংস্কৃতি। ঠিক যেমন বলিউডের গান পৌঁছে গেল সুদূর সিঙ্গাপুরে! আর শুধুই গান নয়, বলিউডের করিনা কাপুরের (Kareena Kapoor Khan) আদলে ভিডিও বানিয়ে ফেলল সিঙ্গাপুরের টিকটক স্টার এক যুবক! হ্যাঁ, অবাক হওয়ার কিছু নেই। একদল যুবক মিলেই ঘটিয়ে ফেলেছেন এই কাণ্ড। ভিডিওতে ‘কভি খুশি, কভি গম’ ছবির ‘বোলে চুরিয়া’ গানে কেউ সাজলেন করিনা, কেউ সাজলেন হৃতিক। বাদ পড়ল না শাহরুখ কাজলও।
গপ্পোটা একটু বিশদে বলা যাক। জনপ্রিয় টিকটক অ্যাপ ভারতে নিষিদ্ধ হলেও, সিঙ্গাপুরে কিন্তু রমরম করে চলছে এই অ্যাপ। আর এই অ্য়াপের কল্যাণেই টুইটারের হাত ধরে এক নাচের ভিডিও এদেশে এখন দারুণ ভাইরাল। যেখানে দেখা গিয়েছে, মাথায় টুপি, স্যান্ডো গেঞ্জি পরে এক যুবক করিনা কাপুরের কায়দায় একেবারে নেচে উঠেছেন। সঙ্গে রয়েছে তাঁর বন্ধুরাও। যুবকটি করিনার নাচটিকে অবিকল নকল করেছেন। যা দেখে একেবারে হতবাক নেটিজেনরা।
Tik Tok, a gift that keeps on giving. pic.twitter.com/4XPQaJBbRl
— christopher koulumbus (@shivillex) November 5, 2021
[আরও পড়ুন: খোশামেজাজে ভিডিও আপলোড করার পরই বিমান দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় ব্রাজিলীয় গায়িকার]
ইতিমধ্যেই এই ভিডিও দেখে হইচই পড়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও দেখে টুইটের পর টুইট করছেন নেটিজেনরা। আর সব টুইটেই যুবকের প্রশংসায় পঞ্চমুখ তাঁরা।

এ ধরনের ভিডিও আজকাল ইউটিউবে খুবই জনপ্রিয়। কোনওটা মালেশিয়া আবার কোনওটা ইন্দোনেশিয়ার। বিদেশের মাটিতে বলিউড গান কতটা জনপ্রিয় তার প্রমাণ এই ভিডিও গুলোই।
[আরও পড়ুন: অনলাইনে খাবার অর্ডার দিয়েও পাননি, মোদি-মমতাকে খোলা চিঠি প্রসেনজিতের]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে কি আদৌ দেখা যাবে রোহিতকে? জল্পনার মাঝে মুখ খুললেন হিটম্যান
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই অ্যাকশন! নাবালিকা স্ত্রীর সন্তান প্রসব, গড়বেতায় গ্রেপ্তার স্বামী
-
বাবাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে অত্যাচার! সম্পত্তির লোভে ছেলে-বউমার হাতে ‘খুন’ বৃদ্ধ
-
‘আমার ঘরে কেন?’, খালি হাতে সাপ ধরে প্রলাপ বৃদ্ধের! পরমুহূর্তেই কিং কোবরার ছোবলে মৃত্যু
-
আরও অস্বস্তিতে লালুপ্রসাদ! আইআরটিসি দুর্নীতিতে যাদব পরিবারের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ আদালতের