Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬
Teen trolled for proposing

বয়স তো শুধু সংখ্যা মাত্র! ছিয়াত্তরের প্রেমিকার প্রেমে হাবুডুবু উনিশের যুবক

লাল গোলাপ-আংটি দিয়ে হাঁটু গেড়ে বসে প্রেমের প্রস্তাব দিয়েছেন উনিশের যুবক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২২, ১৭:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২২, ১৭:১১

options
link
বয়স তো শুধু সংখ্যা মাত্র! ছিয়াত্তরের প্রেমিকার প্রেমে হাবুডুবু উনিশের যুবক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, প্রেম অন্ধ। ধর্ম-বর্ণ-জাতপাত-লিঙ্গ কোনও কিছুই প্রেমের পথে বাধা হতে পারে না। মনের মিলই সেখানে গুরুত্বপূর্ণ। আর অসম বয়সি প্রেম তো এখনও জলভাত। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে এমনই এক অসম বয়সি প্রেমকাহিনী।

Advertisement

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: প্রেমের টান, সংসার ছেড়ে টোটো চালকদের সঙ্গে ঘর বাঁধলেন দুই গৃহবধূ! চাঞ্চল্য বাগদায়]

শচীন-অঞ্জলি, অভিষেক-ঐশ্বর্য, প্রিয়াঙ্কা-নিকের মতো দম্পতিরা প্রেমের ক্ষেত্রে বয়সের ট্যাবু আগেই ভেঙেছিলেন। এবার ইটালির ১৯ বছরের যুবক প্রেমে পড়েছেন ৭৬ বছর বয়সি মহিলার। দু’ জনের বয়সের ব্যবধা ন অন্তত ৫৭ বছর। শুধুমাত্র মনে মনে প্রেম নয়, রীতিমতো লাল গোলাপ-আংটি দিয়ে হাঁটু গেড়ে বসে ঘটা করে প্রেমিকাকে প্রেম নিবেদন করে ফেলেছেন ওই যুবক। প্রেমিকের প্রস্তাব সাদরে মেনেও নিয়েছেন সত্তরোর্ধ্ব প্রেমিকা। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিওটি। ইতিমধ্যে ২ কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন সেটি।

২৪ মে টিকটকে ভাইরাল হয়েছে ভিডিওটি। ইটালির ১৯ বছরের যুবক গুসেপে ডি আনা প্রেমে পড়েছেন এক মহিলার। প্রকাশ্যে প্রেমিকার নাম অবশ্য বলেননি ডি আনা। হাঁটু মুড়ে বসে লাল গোলাপ দিয়ে প্রেম নিবেদন করেছেন তিনি। এমনকী, ঠোঁটে ঠোঁট রেখে প্রেমিকাকে চুম্বন করতেও দেখা গিয়েছে তাঁকে। হিরের আংটি দিয়ে বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলেছেন। আর প্রেমিকের এই আচরণে বেজায় খুশি প্রেমিকা। অল্প বয়সি প্রেমিককে আনন্দে জড়িয়ে ধরেছেন তিনি।

[আরও পড়ুন: অল্প বয়সেই কেন দিশাহীন বিদিশা? মডেলের ‘আত্মহত্যা’য় হতবাক প্রতিবেশীরা]

এই যুগল প্রেমের জোয়ারে যতই ভাসুন না কেন, নেটিজেনদের একাংশ বেজায় চটেছেন তাঁদের উপর। নেটিজেনদের প্রশ্ন, দিদিমা, “তোমার অ্যাকাউন্টে কত কোটি টাকা রয়েছে? কত টাকার জন্য দিদিমার প্রেমে পড়লেন দাদা?” কেউ কেউ অবশ্য সেই নেটিজেনদের পালটা দিয়েছেন। তাদের দাবি, “যে কেউ যার ইচ্ছে প্রেমে পড়তে পারে। তাতে এত সমালোচনার কী আছে?” তবে যে যাই বলুক না কেন, প্রেমের জোয়ারে ভাসতে থাকা প্রেমিক যুগল বলছেন, ‘এজ ইজ জাস্ট এ নাম্বার’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.