সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় বিচিত্র এ বিশ্ব। তার চেয়েও বেশি অদ্ভূত বোধহয় মানুষ। মাঝে মধ্যেই কেউ কেউ এমন ঘটনা ঘটিয়ে ফেলেন, যাতে অবাক হতে হয়। এই যেমন ধরুন আমেরিকার লাস বটানিস্ট (Lush Botanist)। কে ইনি? আপনার-আমার জানার কথা নয়। তবে মার্কিন মুলুকের বাসিন্দারা তাঁকে ভালভাবেই চেনেন। আর ডাকেন ‘ফার্ট ক্যুইন’ হিসেবে। কিন্তু কেন? কারণ শুধুমাত্র বাতকর্ম করে প্রায় সাড়ে ১৮ লক্ষ টাকা রোজগার করে ফেলেছেন আমেরিকার এই তরুণী।

ইউটিউবে (YouTube) চ্যানেল রয়েছে লাসের। সেখানে তাঁর বাতকর্মের ভিডিও খুঁজলেই পাওয়া যাবে। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে মার্কিন তরুণী জানান, একদিন লাইভ চলাকালীন এক অনুরাগীকে তাঁকে ক্যামেরার সামনে বাতকর্ম করার অনুরোধ জানান। লজ্জা পেলেও সেই অনুরোধ রেখেছিলেন লাস। নেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে ভিডিওটি। অল্প সময়েই ভাইরাল হয়ে যায়। অনেকেই লাসের অনস্ক্রিন বাতকর্মের প্রশংসা করেন।
[আরও পড়ুন: জোড়া মাথা, চারটে করে হাত-পা! বিরল শিশুর জন্ম উত্তরবঙ্গ মেডিক্যালে]
দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়ে লাস ভাবেন একটি ভিডিওতেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে একাধিক ভিডিও আপলোড করা যেতে পারে। যেমনি ভাবা, তেমনি কাজ। তাতে আবার বিপুল লাভও হয়েছে। অনুরাগীদের কাছ থেকেই বাতকর্মের অনুরোধ পান। সেই অনুযায়ী ভিডিও আপলোড করেন।

একটি ভিডিওর জন্য যে পরিমাণ ডলার লাস পেয়েছিলেন ভারতীয় মুদ্রায় তার মূল্য ১২ হাজার টাকা। এক মাসে তো ২ লক্ষ ৯৩ হাজার টাকা রোজগার করেছিলেন মার্কিন তরুণী। এখনও পর্যন্ত মোট আয়ের পরিমাণ সাড়ে আঠেরো লক্ষ টাকা। বাতকর্মের ভিডিও করার জন্য নিজের খাওয়ার অভ্যাসও পালটে ফেলেছেন লাস। এখন তিনি চিজ বেশি খান। আবার মশলাযুক্ত খাবারও বেশি খান।
View this post on Instagram
[আরও পড়ুন: Viral Video: ফুচকার তেঁতুল জলে প্রস্রাব মেশাচ্ছেন বিক্রেতা! আঁতকে উঠল নেটদুনিয়া]
সর্বশেষ খবর
-
‘একা হয়ে পড়েছিলাম’, ইডি তলব প্রসঙ্গে বলতে গিয়ে কেঁদে ভাসালেন নোরা
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর