সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে হয়তো দুধের স্বাদ ঘোলে মেটানো। কিংবা বলা ভালো সাধ্যের মধ্যেই সাধপূরণ। ইচ্ছে ছিল সামনে থেকে আইফেল
টাওয়ার চাক্ষুষ করার। কিন্তু বাঁধ সাধল আহত পা। হুইল চেয়ারে চেপে কি আর প্যারিস যাওয়া যায়!
কাণ্ডটা একটু খোলসা করে বলা যাক। বহুদিন ধরেই আইফেল টাওয়ারকে কাছ থেকে দেখার স্বপ্ন ছিল ফ্রেডেরিক মালমেজ্যাক ও তাঁর বন্ধু ৪৬ বছর বয়সী সিলভেইন বাউচার্ডের। কিন্তু এক বন্ধু হুইল চেয়ারে থাকার জন্য সে স্বপ্ন কিছুতেই পূরণ হচ্ছিল না। শেষমেশ, দুই বন্ধুই প্ল্যান করলেন আইফেল টাওয়ারকেই বাড়ির সামনে নিয়ে আসবেন। যেমন ভাবনা তেমনি কাজ। ঘরে পড়ে থাকা কাঠ দিয়েই দুই বন্ধু বানিয়ে ফেললেন ৫২ ফুট উচ্চতার আইফেল টাওয়ার। যেহেতু তাঁরা দুজনেই পেশায় কাঠের মিস্ত্রি, সেহেতু একাজ ছিল তাঁদের বাঁ হাতের খেল।

[আরও পড়ুন: দলীয় তহবিলে ২০০০ টাকা দান ‘ফকির’ মোদির, দেশ গঠনে মুক্তহস্ত হওয়ার অনুরোধ সর্বসাধারণকে]
তবে শুধু আইফেল টাওয়ার দেখারই শখ নয়, ফ্রান্সে আসন্ন সামার আলিম্পিকের জন্যও এই আইফেল টাওয়ার বানিয়েছেন দুই বন্ধু। তাঁদের বানানো ‘আইফেল টাওয়ারের’ এই রেপ্লিকা দেখতে এখন ভিড় জমাচ্ছেন ফ্রান্সের মানুষরা।
[আরও পড়ুন: মেলেনি টিকিট, অভিমানে রাজনীতি ছাড়লেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, অস্বস্তিতে বিজেপি]
সর্বশেষ খবর
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
-
জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা-ঋতব্রতর
-
বিশ্বকাপে ফের দেখা যাবে আফগান রূপকথা, দক্ষিণ আফ্রিকার টিকিট পেলেন রশিদ খানরা
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন