সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওরা ‘না-মানুষ’। তবু ওদের সঙ্গে মানুষের বন্ধুত্ব চিরকালের। প্রাগৈতিহাসিক সময় থেকেই। প্রত্নতত্ত্ববিদরা প্রমাণ পেয়েছেন ৩০ হাজার বছর আগেও কুকুরের (Dog) মানুষের পোষ্য হয়ে ওঠার। এহেন প্রিয় ‘বন্ধু’ আচমকা হারিয়ে ভেঙে পড়েছিলেন রেক্স ও ব্রিটনি স্মিথ। কিন্তু ৩ বছর পরে, যখন সব আশাই নিঃশেষিত, আচমকাই খোঁজ মিলেছে তাঁদের এক পোষ্যের। স্বাভাবিক ভাবেই এমন ‘পুনর্মিলনে’র খবরে নেটিজেনদের চোখে জল।
টেক্সাসের স্মিথ দম্পতির ছিল জোড়া পোষ্য জ্যাক ও জিল। ২০২০ সালের জুলাই মাসে আচমকাই নিখোঁজ হয়ে যায় দুই পিটবুল। লিফলেট বিলি করা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট- চেষ্টার কসুর করেননি রেক্স-ব্রিটনি। কিন্তু খোঁজ মেলেনি। স্বাভাবিক ভাবেই আশা ছেড়ে দিয়েছিলেন তাঁরা। এহেন অবস্থায় প্রায় ৩০০ মাইল থেকে এল খবর। জিলকে খুঁজে পেয়ে ফোন করেছেন এক অপরিচিত!
[আরও পড়ুন: ডুরান্ডে প্রথম জয় পেল মহামেডান, হারাল ইন্ডিয়ান নেভিকে]
কীভাবে সম্ভব হল এই ‘অসম্ভব’? আসলে দুই কুকুরের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল মাইক্রোচিপ। সেই চিপের সন্ধান পেয়েছিলেন জনৈক ব্যক্তি। আর সেখান থেকেই রেক্সের ফোন নম্বরেরও। যার সূত্র ধরেই সম্ভব হল কুকুরের মালিকের কাছে কুকুরকে ফিরিয়ে দেওয়া। জিলকে এতদিন পরে ফিরে পেয়ে উচ্ছ্বসিত রেক্স ও ব্রিটনি। ব্রিটনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, ”আমি ভাবতে পারিনি আমাদের কুকুরটিকে আবার ফেরত পাব। ওরা দুর্দান্ত।”
[আরও পড়ুন: Durand Cup Derby 2023: কেমন হতে পারে মেগা ডার্বির দুই দলের প্রথম একাদশ? জানতে পড়ুন]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার