সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউটিউবের দৌলতে এখন কোনও কিছুই শেখা আর অসম্ভব নয়। চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই সবই জানা যায়। তা বলে ইউটিউব দেখে নিজের অস্ত্রোপচার? হ্যাঁ ঠিকই পড়ছেন। এমনই কাণ্ড ঘটিয়েছেন উত্তরপ্রদেশের বৃন্দাবনের এক যুবক! অসহ্য পেটের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ইউটিউব দেখেই বাড়িতে পেট কেটে ফেলেন তিনি। এমনকী ১১টা সেলাইও করেন। এখন হাসপাতালে চিকিৎসা চলছে ওই যুবকের।
জানা গিয়েছে, বৃন্দাবনের সুনরাখ গ্রামের বাসিন্দা রাজা বাবু বেশ কয়েকদিন ধরেই অসহ্য পেটের যন্ত্রণায় ভুগছিলেন। বারবার ডাক্তারের কাছে গেলেও ব্যথা থেকে রেহাই মেলেনি। অবশেষে নিজেই নিজের চিকিৎসা করবেন বলে স্থির করেন রাজা। বুধবার দিন মোবাইলে খুলে বসেন ইউটিউব। প্রথমে প্রয়োজনীয় জিনিসপত্রের একটা তালিকা করেন। সেই মতো ওষুধের দোকান থেকে সেলাইয়ের ব্লেড, অ্যানেস্থেসিয়ার ইঞ্জেকশন, প্লাস্টিকের সুতো কিনে আনেন।
এরপর নিজেই নিজেকে অ্যানেস্থেসিয়ার ইঞ্জেকশন দেন। তাই কিছু বুঝতে পারেননি। পেটে কেটে ১১টা সেলাই করে ফেলেন। কিন্তু ধীরে ধীরে অ্যানেস্থেসিয়ার প্রভাব কাটতেই আসল খেল টের পান রাজা। শুরু হয় তীব্র যন্ত্রণা। ছটপট করতে করতে চিৎকার শুরু করেন। সেই চিৎকার শুনে আসেন আশপাশের প্রতিবেশীরা। সকলে মিলে রাজাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে অন্য হাসপাতালে রেফার করা হয়। রাজার ভাগ্নে জানান, ১৮ বছর আগে রাজার অ্যাপেনডিক্সের অপারেশন হয়েছিল।
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার