সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেড়াতে যেতে কে না ভালবাসেন! আবার বেড়াতে গিয়ে খেতেও মন চায় বারবার! সেই খাদ্য তালিকায় থাকে রকমারি পদও। কিন্তু ভ্রমণে গিয়ে আজব ইচ্ছার কথা শুনেছেন? খেতে গিয়ে এমনই এক ভয়ানক কাণ্ড ঘটালেন এক যুবতী। জীবন্ত আগ্নেয়গিরিতে (Active Volcano) বসেই খেলেন পিৎজা। শুধু তাই-ই নয়, আগ্নেয়গিরির প্রবল তাপেই বানিয়ে ফেললেন সেই খাবার! আর মুহুর্তেই ভাইরাল হল সেই ভিডিও। নেটজগতে শোরগোল ফেলল এমন কীর্তি!
ঠিক কী হয়েছে আসলে? এক যুবতী গিয়েছিলেন গুয়াতেমালা (Guatemala) ঘুরতে। আর সেখানে গিয়েই তিনি অর্ডার করেন জনপ্রিয় ইতালীয় পিৎজার পদ। যা রান্না হয় আগ্নেয়গিরির মধ্যেই।আলেকজেন্ডার ব্লডগেট নামের এক ইন্সটাগ্রাম প্রোফাইলে শেয়ার হয় ওই ভিডিও। যেখানে দেখা যায়, পাহাড়ে বসে আছেন যুবতী। সেখানেই সাজিয়ে গুজিয়ে পিৎজা (Pizza) দেওয়া হচ্ছে তাঁকে। আর সেই খাবারই রান্না করা হচ্ছে আগ্নেয়গিরিতে বসে!
View this post on Instagram
এমন অদ্ভুত ভিডিও দেখে মজাও করছেন অনেকেই। নেটাগরিকদের মধ্যে ঢল নেমেছে মন্তব্যের। কেউ কেউ লিখছেন, ‘হায় রে! এ আবার কেমন খাওয়া!’ কেউ কেউ বলছেন, ‘ওরে বাব্বা কী সাহস!’
[আরও পড়ুন: ফুটফুটে সুন্দর! ভয়ংকর বিপদ থেকে উদ্ধার কুকুর ছানা, জীবন বাঁচিয়ে ভাইরাল যুবক]
সর্বশেষ খবর
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ
-
মক্কায় তৈরি মুসলিম ন্যাটো ‘কাগুজে বাঘ’! যুদ্ধ বাঁধলে সত্যিই কি পাকিস্তানে সেনা পাঠাবে তুরস্ক-সৌদি?
-
খিচুড়ির সঙ্গে ডিম, বোনাস গজা, শনিবারের মিড-ডে মিলে খুশি পড়ুয়ারা