Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
স্বপ্নে অন্তঃসত্ত্বা

কলকাতায় কাজে ব্যস্ত স্বামী, স্বপ্নে ভালবেসে বিহারে গর্ভবতী স্ত্রী!

ঘটনাটি ঘটেছে ভাগলপুর জেলার জগদীশপুরে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০১৯, ১১:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০১৯, ১১:৫৬

options
link
কলকাতায় কাজে ব্যস্ত স্বামী, স্বপ্নে ভালবেসে বিহারে গর্ভবতী স্ত্রী! zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনে চলার পথে প্রতিদিনই অভিনব মুহূর্তের সম্মুখীন হতে হয় আমাদের। চোখে পড়ে অদ্ভুত অনেক ঘটনাও। কিন্তু, স্বামীকে ভালবেসে স্বপ্নেই গর্ভবতী হওয়ার কথা মনে হয় কেউ কোনওদিন শোনেননি। রামায়ণ কিংবা মহাভারতের যুগ থেকেই দেবতাদের আর্শীবাদে সন্তানপ্রাপ্তির নানা গল্প চালু আছে ভারতে। সেগুলি নিয়ে মাঝে মাঝে ঠাট্টা-ইয়ার্কিও হয় পাড়ার চায়ের ঠেকে। কিন্তু, ঘোর এই কলিকালে পুরাণের সেই গল্প সত্যি হতে দেখা গেল বিহারের ভাগলপুরে। স্বামী কাজের জায়গা থেকে সাতমাস বাদে বাড়ি ফিরে জানতে পারলেন, স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।

[আরও পড়ুন: চতুর্দশীর রাতে ভূত দেখতে চান? সোজা চলে যান এই জায়গায়]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির বাড়ি বিহারের ভাগলপুর জেলার জগদীশপুরে। পাঁচবছর আগে বিয়ে হয়েছিল তাদের। বর্তমানে দেড় বছরের একটি মেয়েও আছে। এমনিতে সবকিছু ঠিকই ছিল। কিন্তু, কিছুদিন আগে ওই গৃহবধূর ননদ লক্ষ্য করেন যে তার বউদি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। দাদা কাজের সূত্রে সাতমাস ধরে কলকাতায় থাকার পরেও এই ঘটনা কী করে ঘটতে পারে তাই বুঝতে পারছিলেন তিনি। পরে তাঁর দাদা বাড়ি ফিরলে সবকিছু খুলে বলেন। সেই কথা শুনে স্ত্রীকে সন্তানের বিষয়ে জিজ্ঞাসা করে ওই ব্যক্তি। তখন তার স্ত্রী তাকে বলে, ‘ভালবেসে তোমাকে স্বপ্নে দেখেছিলাম। তার ফলেই গর্ভবতী হয়ে পড়েছি।’ এই কথা শুনে হতবাক হয়ে পড়ে তার স্বামী ও শ্বশুরবাড়ি লোক। ওই যুবতীর লোক ভোলানো কথায় বিশ্বাস না করে স্থানীয় পঞ্চায়েতকে ঘটনাটি জানায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পাকস্থলীর ভিতরে তৈরি হচ্ছে বিয়ার! মদ না খেয়েও মাতাল ব্যক্তি]

কিন্তু, তাতেও কোনও কাজ না হওয়ায় বিহারের ডিআইজি বিকাশ বৈভবের সঙ্গে দেখা করে ওই যুবতীর ননদ। তারপর ডাক্তাররা পরীক্ষা করে দেখেন, গর্ভে থাকা শিশুটির বয়স হয়েছে ৭৮ দিন। তিনমাস থেকে ১২ দিন কম। সন্তানটি কার তা জানার জন্য যুবতীটিকে চাপ দিতে শুরু করে তার স্বামী। কিন্তু, তখনও মুখ খুলতে চায়নি সে। এরপর গোটা পরিবারের লোক চাপ সৃষ্টি করলে হুমকি দিতে শুরু করে। বলে, তোমরা যদি আমাকে এই বাড়িতে রাখতে চাও তো ভাল। না হলে তোমাদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেব। যদিও এতে কোনও কাজ হয়নি। ওই যুবতীর হুমকি সত্ত্বেও তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন শ্বশুরবাড়ির লোকেরা। তাঁদের অভিযোগ, পূর্ব পরিচিত এক যুবকের সঙ্গে পরকীয়াতে জড়িয়ে পড়েই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ওই গৃহবধূ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.