সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখে হরি মারে কে! তেলেঙ্গানার এক মহিলা যেভাবে রেল দুর্ঘটনা থেকে রেহাই পেলেন, শরীরে আঁচরটুকু লাগল না, তা দেখে এই বহুশ্রুত বাংলা প্রবাদই মনে পড়বে। মহিলার শরীরের উপর দিয়ে চলে যায় একটি পণ্যবাহী ট্রেন। মালগাড়িটি তাঁকে ডিঙিয়ে যেতেই দেখা যায় অক্ষত মহিলা। দিব্য ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালেন! এই ‘অলৌকিক’ কাণ্ডের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার ভিকারাবাদ জেলার নাভান্দগিতে। বান্ধবীর সঙ্গে রেললাইন পেরোচ্ছিলেন ওই মহিলা। এমন সময় ওই রেলট্র্যাকে একটি মালগাড়ি চলে আসে। ধীর গতিতে আসা পণ্যবাহী ট্রেনটিকে দু’জনের কেউই দেখতে পাননি। যদিও দেখা মাত্র বান্ধবী দ্রুত রেললাইন থেকে সরে যান। যা পেরে ওঠেননি ওই মহিলা। তিনি বুদ্ধি করে প্রাণ বাঁচাতে রেললাইনে শুয়ে পড়েন।
అదృష్టం అంటే ఇదేనేమో..
వికారాబాద్ జిల్లా: నావంద్గి రైల్వే స్టేషన్ లో ఓ గిరిజన మహిళ రైల్వే పట్టాలు దాటుతున్న క్రమంలో ఒక్కసారిగా గుడ్స్ ట్రైన్ రావడంతో పట్టాల పై సదరు మహిళ అలాగే పడుకుంది.
తన శరీరాన్ని ఏమాత్రం కదపకుండా ట్రైన్ పూర్తిగా వెళ్ళెంతవరకు అలానే పడుకుంది.
ట్రైన్… pic.twitter.com/cGghKptatH— Aadhan Telugu (@AadhanTelugu) August 26, 2024
[আরও পড়ুন: ত্রিপুরার কালীমন্দিরে দুষ্কৃতী হামলা, পালটা ক্ষোভের আগুনে পুড়ে ছাই ডজন খানেক বাড়ি]
তিরিশ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রেললাইনে শুয়ে রয়েছেন মহিলা। তাঁর শরীরের উপর দিয়ে চলে যাচ্ছে একটি মালবাহী ট্রেন। যথাসম্ভব স্থির ভাবে রেল লাইনে শুয়ে ছিলেন তিনি। একবার মাথা তোলার চেষ্টা করেও নামিয়ে নেন। শেষ পর্যন্ত ট্রেনটি তাঁকে ডিঙিয়ে চলে যাওয়ার পর ধুলো ঝেরে উঠে দাঁড়ান মহিলা। উপস্থিতির বুদ্ধির জোরে সম্পূর্ণ অক্ষত অবস্থায় ঘরে ফেরেন তিনি।
[আরও পড়ুন: ‘ব্যক্তিগত অভিমত’, কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার বিতর্কিত মন্তব্যের পাশে নেই BJP]
সর্বশেষ খবর
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার
-
এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ