Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Save Money

নিত্যদিনের খরচে রাশ না টেনেও কীভাবে বাড়াবেন সঞ্চয়, জেনে নিন সহজ কৌশল

খরচ করুন। তবে তা বেহিসাবি যেন না হয় সেদিকে খেয়াল রাখুন। তাতেই ক্রমশ বাড়বে সঞ্চয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৮:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৮:৪২

options
link
নিত্যদিনের খরচে রাশ না টেনেও কীভাবে বাড়াবেন সঞ্চয়, জেনে নিন সহজ কৌশল zoom
জেনে নিন সঞ্চয়ের উপায়। ছবি: সংগৃহীত

দিন দিন বাড়ছে জিনিসপত্রের দাম। তার উপর একটি সংসার চালানোর জন্য হাজারও খরচ রয়েছে। সবমিলিয়ে যেন নিত্যনৈমিত্তিক খরচ সামলানোই দায়। তার ফলে মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ। বুঝে শুনে চললে অবশ্য সব হয়। নিত্যনৈমিত্তিক জীবনযাত্রার খরচে কাটছাঁট না করে সহজ কৌশলে সঞ্চয়ও সম্ভব।

  • প্রথমে নজর দেওয়া যাক ইলেকট্রিক বিলের দিকে। অনেকেই বাড়িতে চলা আলো, পাখা প্রয়োজনমতো বন্ধ করতে ভুলে যান। তার ফলে মাস শেষে লম্বা বিল আসে। ইলেকট্রিক খরচ কমাতে চাইলে প্রয়োজনমতো আলো, পাখা ব্যবহার করুন। এসি ব্যবহারের ক্ষেত্রেও সাবধান হোন। কম ওয়াটের আলো বাড়িতে লাগান। অন্যান্য বৈদ্যুতিন সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুতের খরচের দিকে নজর দিন।

Huge Electricity bill of West Bengal health Department is pending

Advertisement
  • বাড়িতে রান্না করার চল শুরু করুন। ইচ্ছা হল আর অনলাইনে খাবার অর্ডার করে দেবেন না। তাতে খরচের গ্রাফ দিন দিন ঊর্ধ্বমুখী হবে। কমবে না মোটেও।

Malda man ends his life after quarrel with wife

  • মাসকাবারি জিনিসপত্রে কেনাকাটির ক্ষেত্রে আরও হিসাবি হোন। আপনার ফোনে থাকা সবকটি অনলাইন অ্যাপ আগে ডিলিট করে দিন। বাড়ির কাছের বাজার কিংবা মুদি দোকান থেকে জিনিসপত্র কেনাকাটি করুন।

Kolkata's local seller faces trouble for online shopping

  • সপ্তাহে কী খাবেন, তার একটি তালিকা তৈরি করে নিন। সেই অনুযায়ী কেনাকাটি করুন। নইলে বেহিসাবি খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে।

Russian chess player comments on Indian food

  • অল্প অল্প করে রোজ কেনাকাটি করবেন না। হিসাব করে তালিকা তৈরি করে নিন। বেশ পরিমাণে জিনিসপত্র কিনলে দাম কিছুটা কম হয়।
  • চিপস, বিস্কুট, কোল্ড ড্রিংকসের খরচ কমান। তাতে শরীরও ভালো থাকবে। আবার খরচও কমবে বেশ কিছুটা।

Youth allegedly killed a girl after refusing proposal in East Medinipur

  • রান্নার গ্য়াসের খরচও নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। রান্না করার সময় ঢাকা দিন। ডাল রান্নার আগে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। প্রেশার কুকার ব্যবহার করুন। রান্না শেষ হওয়ার ১-২ মিনিট আগে গ্যাস বন্ধ করে দিন। তাতে রান্না সম্পূর্ণ হবে। আবার গ্যাসের খরচও কমবে বেশ খানিকটা।

Commercial LPG cylinder price cut by Rs 58.50 from today

  • মোবাইল অথবা ইন্টারনেট খরচ বহু গৃহস্থ বাড়িতে তুলনামূলক বেশি। বুঝেশুনে যেকোনও প্ল্যান বাছুন। তাতে সাশ্রয় হবে। অথচ পরিষেবাতেও কোনও কোপ পড়বে না।

  • অনেকের অনলাইন শপিং করার অভ্য়াস রয়েছে। প্রয়োজনে না লাগলেও স্রেফ ভালো লাগল বলে কিনে ফেলেন কেউ কেউ। এই অভ্যাস বদলাতে হবে। নইলে দিন দিন খরচ বাড়বে। আর সঞ্চয়ে কোপ পড়বে।

5 things you should not miss while buying things Online

  • বড়সড় কোনও সামগ্রী কেনার ক্ষেত্রে আগে থেকে টাকা জমান। ইএমআইতে জিনিস কিনবেন না। তাতে বাড়তি টাকা খরচের সম্ভাবনা থাকে।

Money

  • প্রতি মাসে কত টাকা কোন খাতে খরচ করতে হবে, তার একটা বাজেট স্থির করুন। সেই অনুযায়ী আলাদা করে টাকা রেখে দিন। ওই টাকা অনুযায়ী মেপে খরচ করুন। তার বেশি খরচ করবেন না। তাহলেই বাড়বে সঞ্চয়।

Small savings interest rates January-March 2026: rates unchanged

এভাবে মেপে চললে সঞ্চয় বাড়বে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই বুঝে চলুন। খরচ করুন। তবে তা বেহিসাবি যেন না হয় সেদিকে খেয়াল রাখুন। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.