Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Personal Finance

বিবিধ ইনসিওরেন্স কভার হয়তো ইতিমধ্যেই আপনার আছে! আপনি কি জানেন তা?

এক এক করে দেখা যাক এই বিল্ট-ইন বিমার সুবিধাগুলি ঠিক কী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২২, ১২:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২২, ১২:৪৪

options
link
বিবিধ ইনসিওরেন্স কভার হয়তো ইতিমধ্যেই আপনার আছে! আপনি কি জানেন তা? zoom

পনি কি জানেন বিবিধ ইনসিওরেন্স কভার হয়তো আপনার ইতিমধ্যেই আছে-এগুলি নতুনভাবে কেনা বিমা প্রোডাক্টের সঙ্গে সঙ্গেই পাবেন। যাকে বলে ‘built-in’, লগ্নির পরিভাষায়। এক এক করে দেখা যাক এই বিল্ট-ইন বিমার সুবিধাগুলি ঠিক কী।

ব্যাংকের সেভিংস অ‌্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট: প্রতি ডিপোজিটার যেন বুঝে নেন যে তাঁর জন‌্য সর্বোচ্চ ৫ লক্ষ টাকা deposit insurance মজুদ করা আছে। যদি তাঁর ব্যাংকটি ডিফল্ট করে, মানে ক্লায়েন্টদের টাকা না ফেরত দিতে পারে কোনও কারণে, তখন এই বিমার অঙ্কটি তাঁর পক্ষে খুব কাজের হবে – তবে লিমিটের বেশি তিনি পাবেন না। Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC)-র নিয়ম অনুযায়ী গ্রাহকের ডিপোজিট (রেকারিং ডিপোজিটও এর মধ্যে পড়ে)- এবং নানা অ‌্যাকাউন্ট (সেভিংস এবং কারেন্ট, দুই-ই) শর্তাধীনভাবে ইনসিওরেন্সের আওতায়। এই ইনসিওরেন্সের জন‌্য যা প্রিমিয়াম হয়, তা দেয় বাংকই, আপনাকে তার দায়িত্ব নিতে হয় না।

Advertisement

[আরও পড়ুন: মূলধন নিরাপদে রেখে লক্ষ্মীলাভ, জেনে নিন ক্যাপিটাল প্রোটেকশন ওরিয়েন্টেড স্কিমের কথা]

কার্ড – ডেবিট এবং ক্রেডিট: সাধারণত, ডেবিট এবং ক্রেডিট কার্ডে (শর্তসাপেক্ষভাবে) নির্দিষ্ট বিমা থাকে – অ‌্যাক্সিডেন্টাল ডেথ এবং পারমানেন্ট ডিসেবিলিটির জন‌্য। Zero Liability Cover-এর খাতিরে যদি আন-অথরাজইড ট্র্যানজাকশন হয়, তাহলে VISA এবং Mastercard-এর ক্ষেত্রে বিমার সুবিধা পাবেন।

ট্র্যাভেল: কিছু কিছু ক্ষেত্রে ইনবিল্ট ইনসিওরেন্সের সুবিধা দিয়ে থাকে এয়ারলাইন। টিকিট কেনার সময় জেনে নিলেই ভাল। IRCTC-র জন‌্য যাত্রীদের মালপত্রও ইনসিওরেন্সের আওতায় থাকে ‘শর্তাধীন’। রিজার্ভড সিটের ক্ষেত্রে, লাইফ এবং অ‌্যাক্সিডেন্টাল ইনসিওরেন্স পাওয়া যায়। সে জন‌্য প্রিমিয়ামের হার ৯২ পয়সা (প্রতি প‌্যাসেঞ্জারের)। বিশদে জেনে নিয়ে যাতায়াত করাই শ্রেয় বলে মনে করা হয়।

উল্লেখ্য, Deposit Insurance and Credit Guarantee Corporation সমস্ত ধরনের ডিপোজিটই (বিশেষ কয়েকটি বাদ দিয়ে) ইনসিওর করে। সেভিংস ও কারেন্ট ছাড়াও আপনার ফিক্সড ডিপোজিটও এর আওতায় পড়ে। তবে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকার বিমার সুবিধা। তার মানে প্রতি ডিপোজিটর (প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট মিলিয়ে) ৫,০০,০০০ টাকার বিমাই কেবল পেতে পারেন। তবে যদি Ownership ভিন্ন হয় বা নানা ব্যাংকে ছড়ানো থাকে, তাহলে আলাদা আলাদাভাবে বিমার সুযোগ পাওয়া সম্ভব। এই বিষয়ে আমানতকারী ও অ‌্যাকাউন্ট হোল্ডারদের স্পষ্ট ধারণা থাকা উচিত।

[আরও পড়ুন: মূলধন নিরাপদে রেখে লক্ষ্মীলাভ, জেনে নিন ক্যাপিটাল প্রোটেকশন ওরিয়েন্টেড স্কিমের কথা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.