জ্যোতি চক্রবর্তী, বসিরহাট: প্রায় ৪০০ বছরের পুরনো উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার আরবেলিয়া গ্রামের ঐতিহ্যবাহী বসুবাড়ির পুজো অর্থাৎ অভিনেতা বিশ্বনাথ বসুর বাড়ির দুর্গাপুজো। প্রতিবছর এই পুজোয় ঘিরে দেখা যায় সম্প্রীতির ছবি। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ জড়ো হন বসুদের ভিটেয়। পুজোর পাশাপাশি চলে নাচ-গান-আড্ডা। এবছরও তার ব্যতিক্রম হবে না। চলতি বছরে করোনার কারণে বেশ কিছু নিয়ম পালন করা হবে ঠিকই, তবে তাতে পুজোর আনন্দ ম্লান হবে না বলেই আশাবাদী বসু পরিবারের সদস্যরা।
আজ থেকে প্রায় ৪০০ বছর আগে জমিদার অশোকনাথ বসু শুরু করেন এই পুজো (Durga Puja 2020)। সেই থেকে প্রতিবছর বসু পরিবারে পুজিতা হয়ে আসছেন দশভূজা। রথের দিন কাঠামো পুজো দিয়ে শুরু। এরপর ইছামতীর মাটি আর গঙ্গাজলে ধীরে ধীরে গড়ে ওঠে মূর্তি। ষষ্ঠীতে বোধন দিয়ে শুরু পুজোর। নবমীর দিন সাতটি বলি হয় বসুবাড়িতে। দশমীতে ২৪ জন বেয়ারা কাঁধে করে বসুপরিবারের প্রতিমা নিয়ে যায় ইছামতিতে বিসর্জনের জন্য। এই দিন গ্রামের সাতটি প্রতিমা এক সঙ্গে নিয়ে যাওয়া হয় বিসর্জনে। প্রথমে থাকে বসুবাড়ির প্রতিমা, এরপর থাকে বাকি গুলো। গ্রামের পাশাপাশি দুরদুরান্তের বহু মানুষ সাক্ষী থাকেন এই বিসর্জনের।
[আরও পড়ুন: অভিমান ভুলে আরও কাছাকাছি, মুখ্যমন্ত্রীকে পাগড়ি উপহার দিতে চান বলবিন্দরের স্ত্রী]
বসু পরিবারের সদস্যদের কথায়, “বাড়ির পুজো দেখতে বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পুজোর ক’টা দিন আনন্দ উপভোগ করেন৷ আত্মীয়-স্বজন যেখানেই থাক পুজোর কটাদিন সকলে একসঙ্গে। সিনেমা জগতেরও বহু মানুষও আসেন।” এক সদস্য জানান, অতীতে মোষ বলি দেওয়া হত। পরিবর্তীকালে পাঁঠা বলির প্রচলন শুরু হয়। মাংস রান্না করে প্রসাদ হিসাবে আশেপাশের গ্রামে বিলি করা হয়। সমস্ত ধর্মের মানুষ এই প্রসাদ গ্রহণ করে।” সব মিলিয়ে এক অন্যরকম আমেজ তৈরি হয় এই চারদিনে।
[আরও পড়ুন: ডাক্তার ঈশ্বরের রূপ, নবরাত্রির শুরুতেই নেটদুনিয়ায় ভাইরাল ‘দশভুজা’ চিকিৎসকের ছবি]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক