সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2023)। ইতিমধ্যেই গণেশ পুজো (Ganesh Puja) নিয়ে নানা প্ল্যান নিশ্চয়ই তৈরি। কিন্তু জানেন কি? গণেশ পুজোয় কিছু নিয়ম না মানলে তুষ্ট হবেন না গণেশ।
রসুন এবং পিঁয়াজ এমন জিনিস যা প্রায় প্রতিটি ভারতীয়দের বাড়িতে রান্নার জন্য ব্যবহৃত হয়। যদি আপনার বাড়িতে গণেশ প্রতিষ্ঠিত হয়, তবে আপনার বিশেষভাবে মাথায় রাখতে হবে যে ওই দিন গণেশের ভোগ তৈরি করার সময় রসুন এবং পিঁয়াজ ব্যবহার এড়ানো উচিত।
গণেশ পুজোয় একেবারেই তুলসী ব্যবহার করা যাবে না। গণেশ পুজোয় তুলসী ব্যবহার করলে শুভ ফল পাওয়া যায় না।
[আরও পড়ুন: গণেশ পুজোয় সেজে উঠুক আপনার ঘরও, কীভাবে সাজাবেন? রইল টিপস]

আপনার বাড়িতে গণেশ প্রতিষ্ঠা করতে চান তবে একটি নতুন মূর্তি কিনে আনুন। আর পুরনো মূর্তি থাকে তবে তা বিসর্জন করুন। এছাড়াও মনে রাখবেন বাড়িতে গণেশের দুটি মূর্তি রাখা উচিত নয়।
ভগবান গণেশের মূর্তির কাছে সব সময়ই প্রদীপ বা আলো জ্বালিয়ে রাখুন। ঘরের বাইরে গেলে অবশ্যই ঠাকুরের ঘরে আলোর সুব্যবস্থা করে রাখুন। অন্ধকারে ভগবানের মূর্তি দেখা শুভ বলে মনে করা হয় না।

দেবতার পুজোয় কালো এবং নীল পোশাক পরা উচিত নয়। গণেশের পুজোতেও কালো এবং নীল রঙের পোশাক পরবেন না।
[আরও পড়ুন: গণেশ চতুর্থীতে বাড়িতে সহজেই বানান সুস্বাদু মোদক, রইল রেসিপি]
সর্বশেষ খবর
-
উদ্যোক্তাকে মারধর, হুমকি! বিশ বাঁও জলে কলকাতার এই নামজাদা পুজো, মাথায় হাত শিল্পীরও
-
শুভেন্দুর উদ্বোধন করা পুজো বন্ধ করে তৃণমূল, পালাবদলের বাংলায় বিরাট চমক নিউটাউন সনাতনীর
-
পিয়া পরবর্তী অধ্যায়ে ইম্পার নতুন সভাপতি কে? সাংগঠনিক অন্তর্দ্বন্দ্বে ধন্দ!
-
এবার ফ্লিপকার্টে ঢালাও চাকরি! ডিজিটাল ব্যবসায় বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সিইওর
-
একই সংস্থাকে বারবার বরাত নয়! টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে কড়া গাইডলাইন নবান্নের