সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতে সকলেই চান জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাক। আয় হোক আরও বেশি। আর লক্ষ্মী বাঁধা থাকুন ঘরে। শুধু ভাবলেই তো আর হবে না। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে রোজ সকালে উঠে কয়েকটি কাজ করতে হবে।
ঘুম থেকে উঠেই বিছানা থেকে নেমে পড়বেন না। নিজের হাতের তালু দেখুন। প্রতিদিন ভাগ্যরেখার দিকে মাত্র এক মিনিটে তাকালেই জীবনে আসতে পারে বড়সড় বদল।

প্রতিদিন সকালে উঠে স্নান করে নিন। স্নান করতে না পারলে রাতে পরে ঘুমানো পোশাক পরিবর্তন করে নিন।

[আরও পড়ুন: জীবনে সুখসমৃদ্ধি চান? লক্ষ্মীপুজোয় এই কাজগুলি ভুলেও করবেন না]
পোশাক বদল কিংবা স্নানের পর নিয়মিত পাখিকে খাবার দিন। তার জন্য একটি নির্দিষ্ট জায়গা বেছে নিন। ওই জায়গাটিতেই সারাবছর খাবার ও জল দিন। তাতে মানসিক চাপ মুক্তি হবে। হয়ে উঠবেন আরও সুখী।

দুর্ভাগ্য দূর করতে চান? নতুন বছরের শুরু থেকে কালো পিঁপড়কে ময়দা খাওয়ান। দেখবেন দুর্ভাগ্য দূর হবে। দেখবেন সুখের মুখ।
লক্ষ্মীদেবীকে প্রসন্ন করতে চাইলে গরুকে একটি করে রুটি খাওয়ান।

জীবনের পথ কারোরই বোধহয় মসৃণ নয়। প্রতি মুহূর্তে চড়াই-উতরাই পেরিয়ে চলে জীবন। তবে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে সেই পথচলাও দেখবেন হয়ে গিয়েছে অতি সহজ।
[আরও পড়ুন: প্রবীণ পুণ্যার্থীদের জন্য সুখবর, ঘরের কাছেই তৈরি হচ্ছে জম্মুর বৈষ্ণোদেবী মন্দির]
সর্বশেষ খবর
-
‘জনতার দরবারে’ লেকটাউনের নিহত ছাত্রের বাবা, ‘দেখব, ভাবব নয়, কাজ করব’, আশ্বাস শুভেন্দুর
-
মহিলার পরকীয়ার কথা স্বামীকে জানিয়ে দেওয়ায় খুন! প্রেমিককে ফাঁসির সাজা চুঁচুড়া আদালতের
-
ধ্বংসই লক্ষ্য! ইরানকে ‘শিক্ষা দিতে’ মধ্যপ্রাচ্যে ২০ মার্কিন ‘জলদানব’, পালটা জবাব তেহরানের
-
যেন সিনেমার স্ক্রিপ্ট, হাসপাতালে মেলে নিখোঁজের দেহ! শেষকৃত্যের আগে ঘরে ফিরলেন সেই ‘মৃত’ যুবক
-
লক্ষ্য স্থির হয়ে গিয়েছিল ১৩ মাস আগেই, স্পেন ফাইনালে উঠতেই ভাইরাল পেদ্রির পুরনো পোস্ট