উন্নতি কে না চায়। ছাত্র জীবনে সবপাঠীকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া থেকে, কর্মক্ষেত্রে সহকর্মীকে টপকে যাওয়া, এই লক্ষ্য থাকে সকলেরই। কিন্তু অনেকক্ষেত্রেই দেখা যায় সর্বক্ষণ কাজে ডুবে থেকে, নিজের একশো শতাংশ দিয়েও কাজের ক্ষেত্রে কাঙ্খিত ফল পান না কেউ কেউ। দেখা যায়, পাশে বসা সহকর্মী তরতর করে এগিয়ে যাচ্ছেন। কিন্তু আপনি দাঁড়িয়ে সেই একই জায়গায়। জানেন কি এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে সহজেই। তার জন্য শুধুমাত্র মানতে হবে কয়েকটি বিষয়। জ্যোতিষশাস্ত্র বলছে, এই টিপস সঠিকভাবে পালন করতে পারলে প্রমোশন (Job Promotion) আটকায় সাধ্যি কার!
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সাধারণত কর্মক্ষেত্রে উন্নতি আটকে থাকে চন্দ্র দূর্বল হলে। এবিষয়টা ঠিক করতে পারলেই সমস্যা মিটতে বাধ্য। চলুন আজ জেনে নেওয়া যাক কী কী করলে ধরা দেবে কাঙ্খিত পদোন্নতি।
আরও পড়ুন:
১. পূর্ণিমার দিন চাঁদের নিচে দাঁড়িয়ে পুজো করুন শিবের। অবশ্যই রুদ্রাক্ষের মালা দিয়ে পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন।
২. রাতে ঘুমোনোর সময় রুপোর গ্লাসে জল ভরে রাখুন। সকালে উঠে প্রথমেই তা খাবেন। এছাড়া সর্বদা জল খাবেন রুপোর গ্লাসে।

৩. দেখবেন যেন আপনার হাত থেকে কোনওভাবেই জল বা দুধ নষ্ট না হয়। যাদের চন্দ্র দূর্বল, তাদের জন্য এটা ভীষণ খারাপ। প্রতি সোমবার দুধ দান করুন।
৪. সর্বদা মায়ের পাশে থাকুন। মায়ের সঙ্গে দু্র্ব্যবহার করার মতো ভুলটি করবেন না।
৫. প্রতি পূর্ণিমায় উপোস করুন। এরপর নিজের হাতে তৈরি করবেন ক্ষীর। তা চাঁদের সরাসরি আলো পড়বে এমন স্থানে রাখুন। পরদিন সকালে এই ক্ষীর পরিবারের সকলকে প্রসাদ হিসেবে দিন। দেখবেন কেরিয়ারের যাবতীয় বাধা কাটবেই।
সর্বশেষ খবর
-
‘দাদু স্যর’, ২৩ বছর বিনা পারিশ্রমিকে ছবি এঁকে পড়াচ্ছেন, কুর্নিশ সহকর্মীদের
-
দু’মুঠো ভাত জোটাতেও হিমশিম! বাজারে চড়চড়িয়ে বাড়ছে চালের দাম, কারণ জানেন?
-
৩ দিন ধরে নিখোঁজ! অন্ডালে কুয়োয় উদ্ধার যুবকের পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে