সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলছে পুজোর মরশুম। দুর্গা, কালী পেরিয়ে চলছে দেবী জগদ্ধাত্রী আরাধনা। আর এর পরেই নভেম্বরের গোড়াতেই অনুষ্ঠিত হতে চলেছে কার্তিক পুজো। কার্তিক পুজো সাধারণত বাংলা মাস অনুযায়ী কার্তিক মাসের সংক্রান্তির দিনে অনুষ্ঠিত হয়। আবার অনেক সময় কার্তিক মাসের শেষ দিনেও অনুষ্ঠিত হয়ে থাকে। সূর্য যখন তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে, সেই দিনটিকেই কার্তিক মাসের সংক্রান্তি বা শেষ দিন হিসাবে ধরা হয়। ২০২৫ সালে কার্তিক পূর্ণিমা পড়েছে ৫ নভেম্বর, বুধবার। এই তিথি ‘ত্রিপুরারী পূর্ণিমা’ নামেও পরিচিত।

কার্তিক পূর্ণিমা শুভ তিথি ও ক্ষণ
তারিখ: ৫ নভেম্বর, ২০২৫ (বুধবার)
পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ৪ নভেম্বর, ২০২৫, রাত্রি ১০টা ৩৬ মিনিট থেকে। শেষ হবে পরের দিন ৫ নভেম্বর, ২০২৫, সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে।
উদয়া তিথি অনুযায়ী কার্তিক পূর্ণিমা পালিত হবে ৫ নভেম্বর, ২০২৫।
শুভ মুহূর্ত ও বিশেষ ক্ষণ
৫ নভেম্বর, ২০২৫ পুজোর শুভ সময় সকাল ৭টা ৫৮ মিনিট থেকে সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত। প্রদোষকালে দেব দীপাবলি মুহূর্ত পড়েছে ৫ নভেম্বর, সন্ধ্যা ৫টা ১৫মিনিট থেকে রাত ৭টা ০৫ মিনিট পর্যন্ত।
চন্দ্রোদয়: ৫ নভেম্বর, সন্ধ্যা ৫টা ১১ মিনিট।
সর্বশেষ খবর
-
ফের টাকার পাহাড়-উদ্ধার ৮০০ গ্রাম সোনা! গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল
-
ভারী খাবারে পেট ফেঁপে যায়? ‘ডায়জেস্টিভ টি’-তে মিলবে সমাধান, জানাচ্ছেন সোহা আলি খান
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা
-
সিলিং থেকে ঝুলছে ইঞ্জিনিয়ার, পাশে স্ত্রীর দেহ! মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কী বলেছিলেন যুবক?
-
‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্ক উসকে ‘টক্সিক’ যশের খোঁচা, ‘প্রয়োজনে করব কিন্তু…’