সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভাতৃদ্বিতীয়ার দিনে ব্যতিক্রমী ‘গণ ভাইফোঁটা’ পালন। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের ঘটনা। শুভ ভাইফোঁটার পবিত্র দিনে মন্মথপুর প্রণব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক অনন্য অনুষ্ঠান। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩০তম আবির্ভাব তিথি। এই উপলক্ষে মন্দির কর্তৃপক্ষ আয়োজন করলেন ‘গণ ভাইফোঁটা’। এ দিন ১৩০ জন ভাইহীন বোন ও বোনহীন ভাই একে অপরের কপালে ফোঁটা দিয়ে ‘যমের দুয়ারে কাঁটা’ দিলেন।

অনুষ্ঠানে মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্রছাত্রী, স্থানীয় মানুষজন এবং মন্দির কমিটির সদস্যরা অংশ নেন। ছোট থেকে বড় সবাই মিলে আনন্দ-উল্লাসে দিনটি উদ্যাপন করেন। ভাইফোঁটা থেকে বঞ্চিত ভাই-বোনেরা এই অনুষ্ঠানে একে অপরের সঙ্গে আত্মিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হন। প্রথা অনুযায়ী পাঁচরকম মিষ্টি, পাঁচরকম ফল এবং উপহার দিয়ে ভাইফোঁটার পূর্ণাঙ্গ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেন কলকাতার বিশিষ্ট সমাজসেবী শ্রী প্রসাদ গাঙ্গুলি এবং ডাঃ শম্ভু নাথ চৌধুরী।

মন্মথপুর প্রণব মন্দিরের এই মানবিক ভাবনায় স্থানীয় এলাকাবাসী ও ভাই-বোনহীন বহু পিতা-মাতা অত্যন্ত আনন্দিত হন। সকলের উপস্থিতিতে দিনটি পরিণত হয় সৌহার্দ্য ও ভালোবাসার এক মহোৎসবে।
সর্বশেষ খবর
-
‘পার্লামেন্টে বসে নজর কাড়তে লিপস্টিক পরি না’, দিল্লি থেকে ফিরেই মাঠের কাজে সাংসদ, কাকে বিঁধলেন?
-
ইয়ামাল নামতেই বিধ্বংসী স্প্যানিশ আর্মাডা, সৌদিকে গোলের বন্যায় ভাসিয়ে বিশ্বকাপে প্রথম জয় স্পেনের
-
মেয়ে পরকীয়ায় জড়িয়েছে মানতে নারাজ মা! জামাইয়ের নালিশের প্রতিবাদ করায় শুরু হাতাহাতি, তারপর…
-
রয়েছে সোনালী খেঁকশিয়াল থেকে ভল্লুক, এবার কনজারভেশন রিজার্ভের তকমা পাচ্ছে কোটশিলা-ঝালদা বনাঞ্চল!
-
কাপের দাপুটে ব্যাটিং, টি-২০ বিশ্বকাপে প্রোটিয়াদের কাছে হেরে সেমির দৌড়ে অঙ্ক জটিল ভারতের