সাফল্যের শিখরে পৌঁছতে কে না চান! জীবন ৯৯ শতাংশ মানুষের কাছেই জীবন একটা লড়াই। প্রতিমুহূর্তে বাধা-বিঘ্ন পেরিয়ে এগিয়ে যেতে হয় লক্ষ্যের দিকে। অনেকেই মাঝপথে হাল ছেড়ে দেন। যার স্বপ্ন ছিল হয়তো ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলা বা গান গেয়ে পরিচিতি পাওয়ার, তিনি হয়তো বাধ্য হন ১০-৫ টার চাকরি করতে। কিন্তু জানেন কি, কয়েকটি বিষয় মেনে চললে স্বপ্ন পূরণ খানিকটা হলেও সহজ হয়ে যায়, অন্তত এমনটাই বলছেন সংখ্যাতত্ত্ববিদেরা। চলুন আজ জেনে নেওয়া যাক এমনই পাঁচ উপায়।
১. সংখ্যাতত্ত্ববিদের কথায়, সাফল্যের ক্ষেত্রে একটা বড় অস্ত্র হাতঘড়ি। তবে চামড়া বা রাবারের স্ট্র্যাপ এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। সংখ্যাতত্ত্বের দৃষ্টিতে মনে করা হয় যে, হাতঘড়ি নিষ্ঠা, সময়ানুবর্তিতা ও মনোযোগ বাড়ায়। তাই নিয়মিত হাতঘড়ি পরলে খোলে ভাগ্য।
আরও পড়ুন:
২. বাম হাতে ক্রিস্টলের ব্রেসলেট পরার পরামর্শও দিচ্ছেন সংখ্যাতত্ত্ববিদরা। বলা হয়, ক্রিস্টাল ইতিবাচক শক্তি ও মানসিক স্বচ্ছতা বৃদ্ধি করে। যদিও এর স্বপক্ষে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে বিশেষজ্ঞরা বলেন সাফল্যের রাস্তা খানিকটা হলেও সুগম করে এই ব্রেসলেট।
৩. অনেকেই গাড়ি চালান তাঁদের জন্য পরামর্শ, গাড়ি পার্কিং থেকে বের করার সময় রিভার্স করে করার প্রয়োজন হলে আগে সেটিকে সামান্য সামনের দিকে এগিয়ে নিন। কারণ হিসেবে বলা হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাওয়া ইতিবাচক শক্তির প্রবাহকে উৎসাহিত করে। এটা অগ্রগতির প্রতীক।
৪. ঘণ্টা ৬০ মিনিটে। যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কখনও ঘণ্টার ৪০ থেকে ৫০ মিনিটের মধ্যে নেবেন না। জরুরি ফোন করবেন না। অর্থাৎ আপনার যদি জরুরি কাজে ১২টা বেজে ৪০ মিনিটে বেরনোর কথা থাকে, চেষ্টা করুন ১২ টা ৫০-এর পর বেরনোর বা ৪০-এর আগে। এতে শুভ ফল মেলে।
৫. সংখ্যাতত্ত্ব অনুযায়ী রং বেছে নেওয়া প্রয়োজন। ১ জন্মসংখ্যার জাতকরা চেষ্টা করুন কালো এড়িয়ে চলার। ২-এর জাতকরা সাদা ও হলুদ পরুন। ৩ জন্মসংখ্যার জাতকদের জন্য হলুদ আদর্শ। আর যদি জন্মসংখ্যা ৪ হয় তাহলে সাদা আপনার জন্য সেরা।
সর্বশেষ খবর
-
‘কলকাতার বাইরে, হাই কোর্টে মামলাও করেছি’, সিআইডি হাজিরা এড়িয়ে ফের সময় চাইলেন অভিষেক
-
আর্জেন্টিনাকে সমর্থন করা ‘পাপ’! ১০ লিটার দুধে স্নান করে ব্রাজিলের সমর্থক হলেন বাংলাদেশের তরুণ
-
সনাতনীদের ভাবাবেগে আঘাত! সরল ‘ধাম’, দিঘার জগন্নাথ মন্দির এখন শুধুই সাংস্কৃতিক কেন্দ্র
-
আচমকাই ভারতীয় দল থেকে বাদ সিরাজ! পরিবর্ত ঘোষণা করল বোর্ড, নেপথ্যে কোন কারণ?
-
যৌনতার মোড়কে পর্দায় ‘পণ্য’ জাহ্নবী! বিতর্ক বাড়তেই ‘পেড্ডি’ থেকে ছাটা হল কোন কোন দৃশ্য?