পড়ুয়াদের প্রাণের উৎসব – সংবাদ প্রতিদিন 'সরস্বতীর সেরা স্কুল'। বাগদেবীর আরাধনায় স্কুলে-স্কুলে নান্দনিকতার এই প্রতিযোগিতায় এ বছর আমরা ২০-তে। থিম : 'হাতেখড়ির উৎসব হোক ভালবাসার সৃজনে'। কলকাতা ও সংলগ্ন এলাকার স্কুলগুলিতে পুজোর ভাবনা-ছাত্রছাত্রীদের উৎসাহী অংশগ্রহণ ও পরিবেশের নিরিখে বেছে নেওয়া হবে তিন সেরাকে। প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে কচিকাঁচাদের মস্তিষ্কপ্রসূত আইডিয়া, সামগ্রিক রুচিশীলতাকে কুর্নিশ জানাতেই সংবাদ প্রতিদিন-এর এই আনন্দ আয়োজন। প্রতি বছরের মতো এবারও থাকছে একগুচ্ছ নগদ পুরস্কার।
সরস্বতী পুজোর আয়োজনই সিলেবাসের বাইরে পড়ুয়াদের সাংগঠনিক সমবেত কাজের প্রথম প্ল্যাটফর্ম। প্রতিভাকে প্রস্ফুটিত করার যে সুবর্ণ সুযোগ তারা পায়, তা আগামীর পথচলার দিশা দেখায়। করে তোলে আত্মবিশ্বাসী।
শিক্ষক-শিক্ষিকাদের গাইডেন্সে মেতে ওঠো পলাশপ্রিয়ার বন্দনায়। স্কুলকে সেরা করার লক্ষ্যে কোমর বাঁধো সব্বাই।
সেরা পুজো (৩টি)
সেরা প্রতিমা (১টি)
সেরা স্কুল (১টি)