Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
Chang'e-5

সফল চিনের চন্দ্রাভিযান, চাঁদের মাটি নিয়ে ফিরল মহাকাশযান চ্যাং ই–৫

আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের পর তৃতীয় দেশ হিসেবে চাঁদ থেকে নমুনা আনতে সফল হয়েছে চিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৭, ২০২০, ০৯:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৭, ২০২০, ০৯:১৪

options
link
সফল চিনের চন্দ্রাভিযান, চাঁদের মাটি নিয়ে ফিরল মহাকাশযান চ্যাং ই–৫ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া নজির গড়ে চাঁদের মাটি সঙ্গে নিয়ে ফিরল চিনের মহাকাশযান চ্যাং ই-৫ (Chang’e-5)। আমেরিকা ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পর তৃতীয় দেশ হিসেবে চাঁদমামার দেশ থেকে পাথর আনতে সফল হয়েছে কমিউনিস্ট দেশটি।

[আরও পড়ুন: দেখতে অবিকল কফিদানা, মহাকাশযানের ক্যাপসুল থেকে পাওয়া এই বস্তু আসলে কী জানেন?]

চিনের মহাকাশ গবেষণা সংস্থা China National Space Administration (CNSA) জানিয়েছে, বুধবার গভীর রাতে (Thursday 2 am) ইনার মঙ্গোলিয়া অটোনমাস রিজিয়নের সিজিওয়াং ব্যানের লান্ডিং গ্রাউন্ডে অবতরণ করে চিনের চন্দ্রযান চ্যাং ই–৫। ১৯৭০ সালের সোভিয়েত অভিযানের পর এই প্রথম কোনও দেশ চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে আনল। বিজ্ঞানীদের মতে, যে মূল্যবান মাটি ও পাথরের নমুনা নিয়ে ফিরেছে যানটি, সেগুলির মদতে চাঁদের উত্পত্তি নিয়ে অনেক অজানা তথ্য প্রকাশ্যে আসবে। এর ফলে ভবিষ্যতে আরও জটিল চন্দ্রাভিজানের জন্য জমি তৈরি হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত ২৪ নভেম্বর হেইনান প্রদেশের ওয়েনচেং স্পেস সেন্টার থেকে ‘লং মার্চ-৫’ রকেটে চেপে রওনা দিয়েছিল যানটি। এরপরই সেটি চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করে। শেষবার ১৯৭৬ সালের ২২ আগস্ট চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ করতে সফলভাবে অবতরণ করেছিল রাশিয়ার (Russia) লুনা ২৪ চন্দ্রযান। কয়েক দশক পরে আবার কোনও চন্দ্রযান চাঁদে সফলভাবে অবতরণ করল, যাদের লক্ষ্য নমুনা সংগ্রহ। কিন্তু সেবারের অভিযানে মাত্র ২০০ গ্রাম নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই হিসেবে এবার প্রায় ২ কিলোগ্রাম বেশি নমুনা সংগ্রহ করল চিনের চন্দ্রযানটি।

চিন এর আগেও চন্দ্রাভিযান করেছে। ২০১৩ সালে তারা প্রথম চাঁদের মাটিতে নামতে সফল হয়। তারপর গত বছরের জানুয়ারিতেও চ্যাং ই-৪ চন্দ্রযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে সফল ভাবে। এখনও পর্যন্ত চন্দ্রাভিযানে ভারতকে টেক্কা দিয়ে এসেছে বেজিং। গত বছর ইসরোর চন্দ্রযান ২-এর উৎক্ষেপণ সফল হলেও ল্যান্ডার ‘বিক্রম’ সফল ভাবে নামতে পারেনি চন্দ্রপৃষ্ঠে। গতিবেগ প্রত্যাশানুযায়ী কমাতে পারেনি বলেই আছড়ে পড়ে সেটি। সেখানে ভারতকে টেক্কা দিয়ে এগিয়ে গেল চিন।

[আরও পড়ুন: কাস্পিয়ান সাগরের উপকূলে উদ্ধার বিপন্ন প্রজাতির প্রায় ৩০০টি সিলের মৃতদেহ, তদন্তে রাশিয়া]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.