সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স কম, কিন্তু অনেক বেশি বয়সি মানুষের চেয়ে অনেক পরিণত। তাই তো কৈশোরে পা রেখেই সে বুঝতে পেরেছিল সুস্থ, সুন্দর পরিবেশের গুরুত্ব। তাই অন্যরা যখন পড়াশোনা করে ভাল রেজাল্ট করে কেরিয়ার তৈরিতে ব্যস্ত, সেসময় স্কুল-ক্লাস ছেড়ে দিনরাত সে পরিবেশের (Environment) জন্য লড়েছে। বলছি বিখ্যাত সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের (Greta Thunberg) কথা। নতুন বছরের শুভেচ্ছাতেও গ্রেটার বার্তায় ওতোপ্রতোভাবে জড়িয়ে রইল পরিবেশ। টুইটারের তার বক্তব্য, এই প্রাণময় গ্রহকে সযত্ন রাখতে লড়াই চলছে, চলবে।
Happy New Year! May 2021 be the year of awakening and real bold change. And let’s all continue the never-ending fight for the living planet. #FaceTheClimateEmergency #FightFor1point5 pic.twitter.com/S3zlNziLSy
Advertisement— Greta Thunberg (@GretaThunberg) December 31, 2020
গ্রেটার কীর্তি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। স্কুল কামাই করে সহপাঠীদের নিয়ে সুইডেনের (Sweeden) পার্লামেন্টের সামনে পরিবেশ বাঁচানোর পোস্টার নিয়ে মৌন প্রতিবাদ দেখিয়েছে, রাষ্ট্রনেতাদের দিকে সোজা আঙুল তুলে তাঁদের গাফিলতির কথা বলার সাহস করেছে। এত কম বয়সে তার সক্রিয়তা দেখে রাষ্ট্রসংঘ পরিবেশ সম্মেলনে বক্তব্য রাখার আমন্ত্রণ জানিয়েছিল গ্রেটাকে। বিশ্ববিখ্যাত TIME ম্যাগাজিন তাকে নিয়ে কভার স্টোরি করেছে। সেরা ব্যক্তিত্বের তালিকায় রেখেছে গ্রেটাকে। যদি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারী চক্ষুশূল গ্রেটা। সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধেও জড়িয়ে পড়েছে তারা। এসব কারওই আর অজানা নেই।
[আরও পড়ুন: বছরের শুরুতেই ভোরের আকাশে দেখা যাবে বিরল চতুষ্কোণ উল্কা বৃষ্টি, দাবি নাসা’র]
২০২০র করোনা বর্ষ পেরিয়ে একুশে সকলেই যখন সুস্থ পৃথিবীর প্রার্থনায় মগ্ন, তখন গ্রেটার শুভেচ্ছায় পৃথিবীর জন্য লড়াইয়ের বার্তা। টুইটারে সে লিখেছে, এই বছরটা যেন জেগে ওঠার এবং প্রকৃত পরিবর্তনের বছর হিসেবে উদযাপিত হয়। প্রাণময় গ্রহটির জন্য যে লড়াই চলছে, তা চলবেই। এই লড়াই থামার নয়।
[আরও পড়ুন: যেন ঘুমন্ত প্রাণী! সাইবেরিয়ায় উদ্ধার তুষার যুগের লোমশ গণ্ডার দেখে তাজ্জব বিজ্ঞানীরা]
কিশোরী পরিবেশকর্মীর এই টুইটবার্তা নিমেষেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রচুর রিটুইট হয়েছে। সকলেই গ্রেটাকে তার এমন শুভেচ্ছার জন্য প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কেউ কেউ তাঁকে ‘যোদ্ধা’র তকমা দিয়েছেন।
Gratitude for you Earth warrior hopeful new year to you. 💙✌🏼🌍
— ✌🏼rosanna arquette (@RoArquette) December 31, 2020
Thank you sweet and wise young lady.
The Earth 🌎 couldn’t have asked for a
better voice.🌍💗☮💗🌏
— Angela Rae Boon 💗You are amazing💗 (@AngelaRaeBoon1) January 1, 2021
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক