Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Holi 2026

সামান্য রঙে হতে পারে মৃত্যুও! দোল উৎসবে মেতেও কীভাবে সুরক্ষিত রাখবেন পোষ্য কুকুরকে?

আনন্দ করতে হয়ে অনেকেই পথকুকুরদেরও রঙিন করে দেন। ভুলেও একাজ করবেন না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৯:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৯:১০

options
link
সামান্য রঙে হতে পারে মৃত্যুও! দোল উৎসবে মেতেও কীভাবে সুরক্ষিত রাখবেন পোষ্য কুকুরকে? zoom
জেনে নিন দোলের দিন কীভাবে আগলে রাখবেন পোষ্যকে।

সামনেই দোল (Holi 2026)। হাতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এইদিনটাকে ঘিরে সকলেরই নানারকমের প্ল্যান থাকে। অধিকাংশই দোল উদযাপন করেন প্রেমিক-প্রেমিকা ও বন্ধুদের সঙ্গে। রঙে রঙে রঙিন হওয়ার পাশাপাশি সিদ্ধি, বাহারি খাওয়াদাওয়া তো থাকেই। আনন্দ করতে হয়ে অনেকেই পথকুকুরদেরও রঙিন করে দেন। যা একেবারেই উচিত নয়। তাই চলুন দোলের আগে জেনে নেওয়া যাক এদিন পোষ্য ও পথকুকুরদের আগলে রাখতে হবে কীভাবে। 

জেনে নিন দোলের দিন কীভাবে আগলে রাখবেন পোষ্যকে।

যে কোনও ধরনের রঙই কুকুরদের জন্য অত্যন্ত ক্ষতিকর, তা সকলেরই জানা। কারণ এতে রাসায়নিক থাকে। যা চারপেয়েদের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। যা দীর্ঘমেয়াদি ত্বকের সমস্যার কারণ হতে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, এইদিনে পোষ্যদের রঙের আশেপাশেও রাখা যাবে না। আপনারা যেখানে রঙ খেলবেন, তার থেকে দূরে রাখুন পোষ্যকে। ভুলেও এইদিনে রাস্তায় নিয়ে বেরনোর না। বরং ছাদে নিয়ে যান। দেখবেন যেন কোনওভাবেই রং না আবির চেটে না ফেলে। দোল মানেই গানবাজনা-হইহুল্লোড়, তবে যাদের বাড়িতে চারপেয়ে সন্তান রয়েছে, তাঁরা চেষ্টা করবেন গানবাজনার ব্যবস্থা করলেও তা যেন তারস্বরে না হয়। আর হ্যাঁ, কোনওভাবেই ওদের একা রেখে কোথাও যাবেন না। চারপাশের আওয়াজে ওরা ভয় পেতে পারে। এতে মানসিক চাপ তৈরি হতে পারে।

Advertisement
জেনে নিন দোলের দিন কীভাবে আগলে রাখবেন পোষ্যকে।

কিন্তু পথকুকুরদের আগলে রাখবেন কী করে?

১. ভুলেও ওদের গায়ে রং বা আবির দেবেন না।
২. পথকুকুরদের লক্ষ্য করে ভুলেও জল রং বা রং ভরা বেলুড় ছুঁড়বেন না।
৩. অনেকেই নিজের আনন্দের জন্য ওদের তাড়া করেন, ভুলেও একাজ করবেন না।
৪. অতিরিক্ত শব্দে ওরা ভয় পায়। তাই চেষ্টা করুন কোথাও তারস্বরে গানবাজনা না করার।
৫. যদি কোনও কারণে পথকুকুর আপনাকে তাড়া করে, বুঝবেন সে ভয় পেয়েছে। দৌড়বেন না। শান্ত থাকুন, চেষ্টা করুন ওদের সঙ্গে কথা বলার। তাহলেই ধীরে ধীরে ওরা পিছু হটবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.