সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের আকাশ যেন এক জাদুকরের মঞ্চ। মাঝেমধ্যেই সেখানে দুর্দান্ত সব মহাজাগতিক দৃশ্য দেখে মুগ্ধ হন মহাকাশপ্রেমীরা। এবার তাঁদের জন্য নতুন সুখবর। এমাসেই একই রেখায় পাশাপাশি দেখা যাবে সৌরজগতের চার সদস্যকে- মঙ্গল (Mars), শুক্র (Venus), বৃহস্পতি (Jupiter)ও শনিকে (Saturn)।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, এর আগে ২০২০ সালে বৃহস্পতি ও শনিকে কাছাকাছি দেখা গিয়েছিল। এবার তারা অতটা কাছাকাছি না এলেও ভোরের আকাশে পাশাপাশিই দেখা যাবে দুই গ্রহকে। যদিও মহাশূন্যে তাদের মধ্যে দূরত্ব কোটি কোটি কিলোমিটার, তবুও পৃথিবী থেকে দেখলে মনে হবে সেগুলি পাশাপাশিই রয়েছে।
[আরও পড়ুন: তিন বছর ধরে নবীকরণই হয়নি রোপওয়ের লাইসেন্স! দেওঘর দুর্ঘটনার নেপথ্যে বড় গাফিলতি?]
এপ্রিলের গোড়া থেকেই শুক্র, শনি ও মঙ্গলকে দেখা যাচ্ছে মাত্র ৬ ডিগ্রি তফাতে। পরে যত সময় এগিয়েছে আরও কাছাকাছি এসেছে শনি ও মঙ্গল। তবে এরপর থেকে তাদের মধ্যে দূরত্ব বেড়েছে। কিন্তু আসল আকর্ষণ অপেক্ষা করে রয়েছে এপ্রিলের শেষ সপ্তাহের জন্য। এপ্রিলের শেষে এই চার গ্রহকেই দেখা যাবে কাছাকাছি। যা এক বিরল অবস্থান, মনে করছে বিজ্ঞানী মহল।
উল্লেখ্য, ২০২১ সালেও রাতের আকাশে নানা মায়াময় দৃশ্যের সাক্ষী ছিলেন মহাকাশপ্রেমীরা। এর মধ্যে অন্যতম ছিল চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ। এছাড়াও গত অক্টোবরে রাতের আকাশে পাশাপাশি দেখা গিয়েছিল শুক্র, শনি ও বৃহস্পতিকে। জানা গিয়েছিল, কখনও চাঁদের পাশে দেখা মিলবে শুকতারা তথা সন্ধ্যাতারা তথা শুক্রের ঝলমলে চেহারার। আবার কখনও বৃহস্পতি ও শনির মাঝখানে দেখা যাবে পৃথিবীর একমাত্র উপগ্রহকে।
[আরও পড়ুন: রাশিয়ার পাশে থাকার জের! জি-৭ বৈঠক থেকে বাদ পড়তে পারে ভারত]
এবছরও একাধিক মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ পাচ্ছেন মহাকাশপ্রেমীরা। ২০২২ সালে মোট চারটি গ্রহণ রয়েছে। এর মধ্যে ২টি সূর্যগ্রহণ ও ২টি চন্দ্রগ্রহণ। মে ও নভেম্বর মাসে হবে চন্দ্রগ্রহণ। ভারত থেকেও দেখা যাবে দৃশ্যটি। এছাড়াও আরও নানা মহাজাগতিক দৃশ্য দেখা যাবে সারা বছর জুড়েই।
সর্বশেষ খবর
-
গলায় ছুরি ঠেকিয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, ফাঁস হতেই দু’লাখে রফা করার চেষ্টা! ক্যানিংয়ে হুলুস্থুল
-
৩ কোটি টাকা নিয়েও ব্যাঙ্কের ঋণ মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি ক্রোক
-
‘লালকেল্লা থেকে ওষুধ দিয়েছি, এবার দিমাগি নকশালদের মুখোশ খুলছে’, জেন জির মন জয়ে বার্তা মোদির
-
আমাদের ভবিষ্যৎ কী? বেসরকারিকরণের ছোঁয়া লাগতেই আশঙ্কায় ইসরোর বিজ্ঞানীরা, কড়া চিঠি ডিরেক্টরকে
-
দেওর-বউদির পরকীয়া! সম্পর্ক ভাঙতে চাইতেই রান্না ঘরে বধূকে কুপিয়ে ‘খুন’ মালদহে