সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীর (Earth) মতোই আরও একটা পৃথিবীর হদিশ মিলল সৌরজগতে। আকাশগঙ্গা ছায়াপথ থেকে তার অবস্থান ৮৬ আলোকবর্ষ দূরে। পৃথিবীর সঙ্গে তার সাদৃশ্য রয়েছে আবহাওয়া থেকে শুরু করে নানা বিষয়ে। তবে সবচেয়ে চমকপ্রদ হল আগ্নেয়গিরির অবস্থান।
পৃথিবীর অনুরূপ এই গ্রহটি আগাগোড়াই আগ্নেয়গিরি দিয়ে ঘেরা বলে দাবি এবং সেখানে অগ্ন্যুৎপাতও না কি ঘটে চলেছে অহরহই। এমনটা এর আগে দেখা গিয়েছে বৃহস্পতির উপগ্রহে। তবে এবার তাকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে ‘এলপি ৭৯১-১৮ডি’ নামের এই নতুন গ্রহ।
[আরও পড়ুন: চলতি সপ্তাহেই রাজ্যে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আর কী বলছে হাওয়া অফিস]
গবেষণামূলক এই অভিযানের বিশদ বৃত্তান্ত প্রকাশিত হয়েছে ‘নেচার’ জার্নালে (The Nature Journal)। ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (টিইএসএস) এবং স্পিৎজার স্পেস টেলিস্কোপ (বর্তমানে যা আর ব্যবহৃত হয় না) ব্যবহার করে নয়া এই গ্রহটির খোঁজ মিলেছে।
এই গবেষণা অভিযানের অন্যতম সদস্য, জর্ন বেন্নকে জানিয়েছেন, ‘‘টেলিস্কোপ অনুযায়ী যা বোঝা যাচ্ছে, তা হল-গ্রহটির কোনও একটি দিক সারাক্ষণ কোনও নক্ষত্রের মুখোমুখি থাকছে। সেই প্রান্তে স্বাভাবিকভাবেই প্রচণ্ড তাপের দরুন তরলজাতীয় কিছুর অস্তিত্ব থাকা বিরল।” একই সৌরজগতে আরও দু’টি গ্রহের সন্ধান মিলেছে, যেখানে পৃথিবীর মতো বৈশিষ্ট্যগুলি রয়েছে।
[আরও পড়ুন: ‘২দিন বিশ্রাম পেলেন, সিবিআইকে ধন্যবাদ দিন’, অভিষেককে পরামর্শ দিলীপের]
সর্বশেষ খবর
-
মারাদোনার সফর থেকে সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’, মাতৃত্ব সামলে টলিউডের ‘পোস্টার গার্ল’ প্রভাতকন্যা একতা
-
রুশ যুদ্ধে চরমে আর্থিক সংকট, ৩০ হাজার ড্রোন কিনতে পর্ন ইন্ডাস্ট্রিকে ‘বৈধ’ করছেন জেলেনস্কি!
-
‘দু’জন মানুষের মধ্যে সত্যি কী ঘটেছে শুধু তারাই জানে,’ ‘ঘুণ গাঁও’ মুক্তির আগে অকপট রণজয়
-
কেজি কেজি চিকেন-মটন ফেলা হল ভ্যাটে! গড়িয়াহাট বাজার থেকে সব মাছের নমুনা সংগ্রহ পুরসভার
-
ভারতের কাছে বারবার হারের জন্য দায়ী পিসিবি! পদত্যাগ করেই নকভিকে নিশানা মিসবাহর