সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুকিয়ে যাচ্ছে মৃত সাগর (Dead Sea)। এর প্রতিবাদে মুখর হলেন ইজরায়েলের ২০০ জন পরিবেশপ্রেমী। প্রতিবাদের হাতিয়ার হিসেবে নগ্নতাকে বেছে নিলেন তাঁরা। ২০০ জনই সম্পূর্ণ নগ্ন হয়ে মৃত সাগরের তীরে মিছিল করেন। ন্যুড ফটোশুটও করা হয়।
ফটোগ্রাফার স্পেনসার টিউনিকের (Spencer Tunick) উদ্যোগে এই নগ্ন প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলেন। লাইভ ইনস্টলেশনেরও আয়োজন করেছিলেন স্পেনসার। যাতে নগ্ন অবস্থাতেই নানা পোজে ছবি তোলেন পরিবেশপ্রেমীরা। এভাবেই পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেন তাঁরা।
এনভায়রনমেন্টাল জাস্টিস অ্যাটলাসের দাবি অনুযায়ী, গত দুই দশক ধরে মৃত সাগরের জল শুকিয়ে যাচ্ছে। প্রতি বছর প্রায় তিরিশ শতাংশ হারে কমছে সাগরের জল। সময়ের সঙ্গে সঙ্গে এই হার আরও দ্রুত হচ্ছে। ভবিষ্যতে এর পরিণাম মারাত্মক হতে চলেছে। অবিলম্বে এই সমস্যার সমাধান না করলে জর্ডন, ইজরায়েল, প্যালেস্তাইনের বাসিন্দাদের তীব্র জলকষ্টে ভুগতে হবে।
[আরও পড়ুন: ছায়াপথের কেন্দ্র থেকে ভেসে এল রহস্যময় তরঙ্গ! চাঞ্চল্য বিজ্ঞানী মহলে]
প্রশাসন যাতে এ বিষয়ে আরও সচেতন হয়, তার জন্যই ইজরায়েলের মৃত সাগরের তীরে এই নগ্ন মিছিলের আয়োজন করা হয়। নয়ের দশক থেকে ন্যুড ফটোগ্রাফি করেন স্পেনসার টিউনিক। পরিবেশপ্রেমীদের নিয়ে নগ্ন মিছিলের আয়োজন করার জন্য কট্টরপন্থীদের রোষানলে পড়তে হয়েছে তাঁকে। অবশ্য তাতে কিছু এসে যায় না ফটোগ্রাফারের। সোশ্যাল মিডিয়ায় তিনি একাধিক ছবি ও ভিডিও আপলোড করেছেন।
View this post on Instagram
স্পেনসার মনে করেন, নগ্নতা একই সঙ্গে মানুষের দুর্বলতা ও শক্তিকে প্রদর্শন করে। এর মাধ্যমে যেমন নিজের কুণ্ঠাবোধের সঙ্গে লড়া সম্ভব হয়, তেমনই জোরালোভাবে নিজের বক্তব্য সারা বিশ্বকে জানানো সম্ভব হয়। ঠিক যেমনটা এই ২০০ জন পরিবেশপ্রেমী করেছেন। নিজেদের দিকে দৃষ্টি আকর্ষণ করে তাঁরা পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছেন। প্রত্যেক পরিবেশপ্রেমীর শরীরের সাদা রং মাখিয়ে দেওয়া হয়েছে। সমুদ্রের লবনাক্ত পরিবেশের প্রতীক হিসেবেই তা করা হয়েছে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: সৌরজগতের সৃষ্টি নিয়ে নয়া তত্ত্বের খোঁজ, এবার বৃহস্পতির গ্রহাণুতে যান পাঠাল নাসা]
সর্বশেষ খবর
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন