সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বে প্রতিদিন হৃদরোগে আক্রান্ত হয়ে কিংবা ক্যানসারে মৃতের সংখ্যা বেড়েই চলছে। নানা ধরনের ওষুধ থাকলেও সংখ্যাটা কখনই কমেনি। কিন্তু সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমনই একটি ওষুধ তৈরি করেছেন, যাতে ক্যানসার ও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটি অতি সহজেই কমিয়ে যাবে।
[জানেন, ৮০ শতাংশ ভারতীয় কিভাবে দিন কাটান?]
সম্প্রতি বার্সেলোনায় অনুষ্ঠিত ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজি কংগ্রেসে এই সংক্রান্ত তথ্য জানিয়েছেন ডঃ পল রিডকার। তাঁর দাবি, নতুন আবিষ্কৃত এই ওষুধ ক্যানসার ও হৃদরোগে আক্রান্ত হলে বিপদের আশঙ্কা প্রায় অর্ধেকে নামিয়ে আনে। ‘কানাকিনুমাব’ (Canakinumab) নামে ওই ওষুধটি গাঁটের ব্যথা এবং আর্থারাইটিস সারাতেও অব্যর্থ ওষুধ।
[টিজারেই দর্শকদের চমকে দিল দেবের নতুন সিনেমা ‘ককপিট’, শুরু বিতর্কও]
গবেষণার মাধ্যমে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে বড় ধরনের চোট-আঘাতও মাঝেমধ্যে দায়ী থাকে। কিন্তু এই ওষুধ চোট আঘাত থেকে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমিয়ে দেয়। ডঃ রিডকারের মতে, প্রথম এই ধরনের কোনও ওষুধ আবিষ্কার করা হয়েছে, যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সক্ষম। আর এই কারণেই কমে যায় হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও। শুধু তাই নয়, ‘কানাকিনুমাব’ ২৪ শতাংশ পর্যন্ত ব্যথা উপশমে সক্ষম।
[চোর সন্দেহে সারা শরীরে সুচ ফুটিয়ে অত্যাচার, বর্বরতা জয়নগরে]
গোটা পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন, যাঁরা হৃদরোগে আক্রান্ত হলে কিংবা মারণরোগ ক্যানসারে আক্রান্ত হলেও উপযুক্ত ওষুধের অভাবে বাঁচতে পারেন না। ডঃ পল রিডকারের দাবি অনুযায়ী, তাঁদের আবিস্কৃত নয়া এই ওষুধের মাধ্যমে সাধারণ মানুষকে এই ধরনের বিপদ থেকে মুক্তি দেবে। আপাতত পরীক্ষা-নিরিক্ষার মধ্যে থাকলেও আগামিদিনে সেটি সাধারণের ব্যবহারের জন্য বাজারে আনা হবে।
[এবার শহরের ইঞ্জিনিয়ারিং কলেজে হানা ‘নীল তিমি’র, সিআইডির হস্তক্ষেপে শেষরক্ষা]
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক