সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণত বিনোদন ও ফ্যাশন দুনিয়ার তারকারাই থাকেন ফেমিনা ম্যাগাজিনের প্রচ্ছদ জুড়ে৷ যাঁদের গ্ল্যামারাস লুক আর পোশাক মুগ্ধ করে পাঠকদের৷ তবে এবার পাঠকদের জন্য রয়েছে এক নয়া চমক৷ হ্যাঁ, চেহারা ও পোশাক আগের মতোই পাঠকদকে আকর্ষণ করবে বইয়ের পাতাগুলো উলটে পালটে দেখতে৷ তবে যাঁরা প্রচ্ছদে
রয়েছেন, তাঁদের পরিচয় একটু আলাদা৷ এক দেখায় নাও চিনতে পারেন৷
[পাক ক্রিকেট দলের প্রশংসা করে ফের নেটদুনিয়ার রোষের মুখে কাইফ]
ভাল করে দেখুন তো চিনতে পারছেন কিনা! এঁদের একটু অন্যভাবেই দেখতে অভ্যস্ত ভারতীয়দের চোখ৷ মডেল বা অভিনেত্রী নন৷ এঁরা আসলে খেলার দুনিয়ায় সাড়া ফেলে দেওয়া ভারতীয় নক্ষত্র৷ আর তাঁদের নিয়েই এবারের প্রচ্ছদ তৈরি করেছে এই ফ্যাশন ম্যাগাজিন৷ তাঁরা সকলেই সোনার কন্যা৷ চলতি বছর কমনওয়েলথ গেমসে তাঁরা প্রত্যেকেই দেশের মুখ উজ্জ্বল করেছেন৷ পুরুষতান্ত্রিক সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে নিজেদের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন৷ অসম্ভবকে সম্ভব করেছেন৷ শুধু স্বপ্ন দেখেননি, কঠিন পরিশ্রমে তাঁকে বাস্তবায়িতও করেছেন৷ হয়ে উঠেছেন আগামী প্রজন্মের অনুপ্রেরণা৷ আর সেই মহিলা ক্রীড়াবিদদের জয়গানের গাঁথাই এবার ফুটে উঠতে চলেছে ফেমিনায়৷
[ব্রাজিল টিম বাসে ডিম ও পাথর ছোঁড়ার ভিডিও ভাইরাল, সত্যিটা জানেন?]
অলিম্পিকে ব্রোঞ্জ ঘরে তুলে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন মেরি কম৷ তারপর দেশের প্রথম মহিলা বক্সার হিসেবে কমনওয়েলথে সোনা জিতেছেন মণিপুরী মহিলা৷ একজন মা যে একজন সফল বক্সারও হতে পারেন, তা মেরি কমই প্রমাণ করে দিয়েছেন৷ তাই তিনি স্পেশ্যাল৷ স্পেশ্যাল এদেশের আরেক তারকা সাইনা নেহওয়ালও৷ অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের কীর্তি তো তাঁর ঝুলিতে রয়েইছে, সেই সঙ্গে এবারের কমনওয়েলথে সোনার পদকের মালকিনও হয়েছেন তিনি৷ এঁদের পাশাপাশি গোল্ড কোস্টে দেশকে সোনা এনে দিয়েছিলেন শুটার হিনা সিধু, শ্রেয়সী সিং এবং টেবল টেনিস তারকা মণিকা বাত্রা৷ আগামী ২৪ জুলাই প্রকাশিত হবে ফেমিনার এই এডিশনটি৷ আর সেখানেই জানা যাবে এই নামী তারকাদের অজানা কাহিনি৷
সর্বশেষ খবর
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মিলবে হোটেল? ভক্তদের ভিড় সামলাতে বড় পদক্ষেপ বিধায়কের
-
তফসিলি জাতিভুক্ত এবিভিপি নেতা নিখিলকে মারধর, কুকথা! রিপোর্ট চাইল এসসি কমিশন
-
কামব্যাক সঞ্জু-বুমরাহর, আফগানদের বিরুদ্ধে ঘোষিত ভারতের টি-২০ দল, জায়গা হল বৈভবের?
-
মহুয়াকে ‘গো ব্যাক’, গাড়িতে চড়-চাপড়, কালো পতাকায় দফায় দফায় বিক্ষোভ! তুমুল উত্তেজনা চাপড়ায়
-
প্রকৃতির রুদ্ররূপ, নেপালে বিপর্যয় এবং জরুরি কিছু প্রশ্ন