সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে ফুটবলের জন্য ইংল্যান্ডের এত নাম-ডাক, সেই খেলার আড়ালে চলছে এক অন্য খেলা৷ সে এক নোংরা খেলা৷ যেখানে কোচ ও ক্লাবের সাপোর্ট স্টাফদের লালসার শিকার হচ্ছে সাত থেকে ২০ বছরের উঠতি খেলোয়াড়রা৷
শুক্রবার ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিলের (এনপিসিসি) তরফে জানানো হয়েছে, ছোট-বড় মিলিয়ে ইংল্যান্ডের মোট ৯৮টি ক্লাবের ৮৩ জনের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে৷ দু’জনের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে৷ তবে যে কোচেদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, তাঁদের অনেকেই প্রয়াত হয়েছেন৷ ব্রিটিশ পুলিশের তদন্তে উঠে এসেছে সেইসব নাম৷ এমনকী সাউদাম্পটনের মতো প্রথম সারির ক্লাবেরও নাম জড়িয়েছে এই কেলেঙ্কারিতে৷ এনপিসিসি-র মতে ৯৮ শতাংশ শিশুদেরই এই অত্যাচার সহ্য করতে হয়েছে৷
এখনও পর্যন্ত ৩৫০ জন পুরুষ খেলোয়াড়ই এই হেনস্তার শিকার হয়েছে৷ এই সংখ্যা চমকে দিয়েছে শিশু সংরক্ষণ সংস্থা ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু চিলড্রেন-কেও৷ গোটা ঘটনার নিন্দা করেছেন ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানও৷ ক্লাবগুলির কর্তাদের সঙ্গে কথা বলে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
কলকাতায় অপরাধের ‘হটস্পট’ কোনগুলি? ওসিদের কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?
-
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি
-
‘৯০ শতাংশ ভোটার সরে যেতে দ্বিধা করবে না’, বিজেপির ‘তৃণমূলীকরণে’ সতর্কবার্তা সংঘ মুখপত্রে
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছড়াল টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! ধৃত ‘প্রাক্তন’ প্রেমিক
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির