সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসিকে (Lionel Messi) দেখতে, তাঁর ম্যাজিক দেখার জন্য ১২০০ মাইল দূর থেকে এক ভক্ত ছুটে এসেছিলেন। কিন্তু দিনের শেষে হতাশ হতে হয় তাঁকে। ব্যর্থ মনোরথেই ফিরতে হল সেই ভক্তকে।
শনিবার মেজর লিগ সকারে (MLS) ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ইন্টার মায়ামির মধ্যে খেলা ছিল। মেসির সেই ভক্ত ভেবেছিলেন ইন্টার মায়ামির হয়ে বুঝি খেলতে নামবেন তাঁর আরাধ্য ফুটবলদেবতা। কিন্তু ইন্টার মায়ামির হয়ে অভিষেক ম্যাচ খেলতে মেসি নামবেন সেই জুলাইয়ে।
[আরও পড়ুন: ‘সারা রাত পার্টি করে পরের দিন ২৫০ করেছিল কোহলি’, বিরাট বন্দনায় ইশান্ত]
এই তথ্যটা জানাই ছিল না এলএম ১০-এর সেই ভক্তের। তিনি ভেবেছিলেন মেসি নামবেন, ম্যাজিক দেখাবেন এবং গোল করবেন। কিন্তু গিয়ে দেখেন কোথায় মেসি? উলটে ইন্টার মায়ামিকে ১-৪ গোলে হারায় ফিলাডেলফিয়া ইউনিয়ন। সেই ভক্তের ভিডিও ফিলাডেলফিয়া ইউনিয়ন তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, একটি পোস্টার হাতে ভক্তটি। সেই পোস্টারে লেখা, আমি ১২০০ মাইল দূর থেকে দেখতে এসেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়কে।
Big yikes. Safe flight back! pic.twitter.com/t4oRMW4fBr
— Philadelphia Union (@PhilaUnion) June 25, 2023
মেসি অবশ্য এই মুহূর্তে ছুটি কাটাতে ব্যস্ত। ম্যাক্সি রডরিগেজের জন্য একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছিল নিউওয়েল বয়েজ। সেখানেই খেলতে ব্যস্ত ছিলেন মেসি।
[আরও পড়ুন: আইপিএলে ভাল খেলার পুরস্কার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রিঙ্কু!]
সর্বশেষ খবর
-
হাওড়ার ‘জলছবি’ বদলাতে বড় পদক্ষেপ বিজেপি সরকারের, ময়দানে নামলেন খোদ মন্ত্রী-বিধায়ক
-
গ্রন্থাগার মন্ত্রীকে নিয়ে তৃণমূলের মিথ্যাচার! চেয়ার বিতর্কে কী বললেন গৌরীশংকর
-
বাড়িতে ওয়াই-ফাই লাগিয়েও স্পিড নেই? এই উপায়ে রকেটের গতিতে ছুটবে ইন্টারনেট
-
‘বঙ্গেই প্রথম বন্দে মাতরম ধ্বনি…’, পশ্চিমবঙ্গ দিবসে শুভেন্দুকে বাংলায় চিঠি মোদির
-
বিয়ের ছ’মাসেই সুখবর! প্রকাশ্যে পরিচালক স্বামীর প্রেমের ইস্তেহারে আপত্তির মাঝেই সামান্থার ‘সারপ্রাইজ’?