সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটারকে ধর্ষণ কাণ্ডে নয়া মোড়৷ অলিম্পিয়ান শুটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন জাতীয়স্তরের এক শুটার৷ গত ৪ ডিসেম্বর দিল্লির চাণক্যপুরী থানায় সঞ্জীব রাজপুতের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করেছিলেন তিনি৷ এবার খবর মিলল, শুটিং ন্যাশনালসের ফাইনালের দিন টুর্নামেন্ট ছেড়ে পালিয়ে গেলেন অভিযুক্ত শুটার৷
পুণের বালেওয়াড়ি স্টেডিয়ামে শুটিং ন্যাশনালসের ফাইনালে নামার কথা ছিল অর্জুন পুরস্কারপ্রাপ্ত সঞ্জীবের৷ কিন্তু পুলিশ আসার আগেই তাঁকে বেধড়ক মারধর করেন নির্যাতিতা৷ পুলিশ তাঁকে গ্রেফতার করতে আসার আগেই সেখান থেকে চম্পট দেন তিনি৷ পুণের হিঞ্জেওয়াড়ি থানায় নতুন করে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা৷
লিখিত অভিযোগে আগেই জানা গিয়েছিল, মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০০৮ এবং ২০১২ অলিম্পিকে অংশ নেওয়া সঞ্জীব৷ কিন্তু কথা রাখেননি তিনি৷ উল্টে জন্মদিনে মহিলার খাবারে মাদক মিশিয়ে তাঁকে ধর্ষণ করেছিলেন৷ এমনটাই দাবি ওই মহিলার৷ ঘটনার পর তিনি অভিযুক্ত সঞ্জীবের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন৷ কিন্তু তিনি ফোন তোলেননি৷ পরে শুটিং রেঞ্জে দু’জনের দেখা হলে তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ৷ মহিলা শুটারের কথায়, শুটিং রাইফেল দিয়ে তাঁকে মেরে দুর্ঘটনা হিসেবে বিষয়টি তুলে ধরারও হুমকি দেন সঞ্জীব৷
সর্বশেষ খবর
-
দুর্গাপুরের আদিবাসী যুবকের রহস্যমৃত্যু! ছত্তিশগড়ের জঙ্গলে উদ্ধার পরিযায়ীর পচাগলা দেহ
-
গুরুদ্বারের কাছে তরোয়াল নিয়ে হামলা, অকালি প্রধান সুখবীরকে খুনের চেষ্টা নিহাঙ্গ শিখদের!
-
‘চটিচাটা’ বনাম ‘বুটচাটা’, কল্যাণ ও রাজ্যের এজির বাকবিতণ্ডায় হাই কোর্টে তুলকালাম
-
ব্রিগেডে ৩ লক্ষাধিক ভক্তের সমাগমে হবে রামকথা! গীতাপাঠের পর নতুন কর্মসূচি শহরে
-
পুজোর চারদিন ‘স্পেশাল ক্যান্টিন’, দরিদ্রদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ কৌস্তভের