সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদ জুড়ে যখন সিন্ধু-বরণের ঘটা, তখন একই ছবি দেখা গেল আগরতলাতেও৷ প্রবল উচ্ছ্বাসে হুড খোলা জিপে চড়িয়ে দীপা কর্মকারকে স্বাগত জানাল ত্রিপুরা সরকার৷
দেশের জন্য পদক আনতে পারেননি দীপা৷ কিন্তু এবারের ওলিম্পিকে দেশের অ্যাথলিটদের প্রতি দৃষ্টি ঘুরিয়ে দেন তিনিই৷ একের পর এক হারের হতাশা যখন জাঁকিয়ে বসেছে দেশের ঘাড়ে, তখন তিনিই সারা দেশবাসীকে পদকজয়ের স্বপ্ন দেখিয়েছিলেন৷ যে প্রোদুনোভা ভল্ট বিশ্বের কোনও জিমন্যাস্ট দিতে সাহস পান না, সেই ভল্টকেই অবলম্বন করে বিশ্বকে তাক লাগিয়েছিলেন তিনি৷ যদিও পদক জয় তিনি করতে পারেননি, তবু তাঁর হাত ধরেই এবারের ওলিম্পিকে ভারতীয় নারীশক্তির বিশ্বজয়ের এক নয়া অধ্যায়ের সূচনা হয়েছিল বলা যায়৷ সেই দীপাকে আগরতলা বরণ করে নিল পূর্ণ মর্যাদায়৷ এদিন এয়ারপোর্ট থেকে তাঁকে হুড খোলা জিপে করে নিয়ে আসা হয়৷ বহু মানুষ মালা দিয়ে সম্মান জানান দেশের এই কৃতী নারীকে৷
এদিন ঘরে ফিরে রীতিমতো উচ্ছ্বসিত দীপা৷ পরিবারের সদস্যদের দেখে, বিশেষত বিমনবন্দরে তাঁর দিদিদের দেখেই ঝাঁপিয়ে পড়েন তিনি৷ তাঁর জন্য ভিড় করে আসা মানুষের ঢল দেখে উদ্বেল দীপা৷“আমি নানা কারণে রাস্তায় একসাথে অনেক মানুষ দেখেছি৷ কিন্তু এদিন যা দেখলাম তা অভূতপূর্ব৷”, জানিয়েছেন দীপার বাবা দুলাল কর্মকার৷ খুশির আনন্দের ঝিলিক দীপার মায়ের চোখেও৷ দীপা নিজে জানাচ্ছেন, এ এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করতে পারব না৷ এতজন মানুষ রাস্তায় ভিড় করেছেন শুধু আমাকে শুভেচ্ছা জানানোর জন্য, এটা ভেবেই আনন্দ হচ্ছে৷
দীপাকে বিশেষ সংবর্ধনা জানানো হবে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ