স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের জন্য অনূর্ধ্ব-১৭ ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে লুইস নর্টন মাতোসের নাম সরকারি ভাবে ঘোষণা করল ফেডারেশন৷ সঙ্গে সঙ্গে পর্তুগিজ কোচ কর্তাদের জানিয়ে দিলেন, শুক্রবার গোয়া পৌঁছে শনিবার থেকেই বিশ্বকাপের দল নিয়ে অনুশীলনে নেমে পড়বেন৷
৭৫ জন কোচের মধ্যে একদা মোরিনহোর সহকারিকে বাছা হয়৷ তাঁকে দ্রূত ভারতে আসতে বলা হয়৷ যাতে অ্যাডভাইসরি কমিটি, সাইয়ের ডিরেক্টর জেনারেল এবং ফেডারেশন প্রেসিডেণ্ট প্রফুল্ল প্যাটেলের সঙ্গে আলোচনায় বসানো যায়৷
মঙ্গলবার সকালে দিল্লি পৌঁছে রাতেই সাইয়ের অফিসে মিটিংয়ে বসেন বাইচুং ভুটিয়া, বিজয়ন, অভিষেক যাদব, স্যাভিও মেডেরাদের সঙ্গে৷ মাতোসের সঙ্গে কথা বলে অ্যাডভাইসরি কমিটির সদস্যরা এতটাই সন্তুষ্ট হন যে, প্রফুল্ল প্যটেলকে তাঁরা জানিয়ে দেন, ঠিক কোচের হাতেই ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে৷ সকালেই ফেডারেশন সচিব কুশল দাসের সঙ্গে মুম্বইয়ে প্রফুল্ল প্যাটেলের বাড়ি যান পর্তুগিজ কোচ৷ আলোচনার পর তাঁর নাম সরকারি ভাবে ঘোষণা করে দেন ফেডারেশন সভাপতি৷
(শুটিং বিশ্বকাপে ৫০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতুর)
প্রথমে ঠিক ছিল, কোচের নিয়োগপত্র নিয়ে কিছুদিনের জন্য দেশে ফিরে যাবেন মাতোস৷ সপ্তাহ খানেক পরে এসে পুরোপুরি জাতীয় দলের দায়িত্ব নেবেন৷ কিন্তু এদিনের আলোচনায় ঠিক হয়, জরুরি ভিত্তিতে এখনই বিশ্বকাপ দলের দায়িত্ব নিয়ে নেবেন৷ শুক্রবারই গোয়া গিয়ে দলের দায়িত্ব নিয়ে নেবেন৷ সেক্ষেত্রে শনিবার থেকে শুরু অনুশীলন৷
মাতোসের ইণ্টারভিউ করার সময় বাইচুংরা জানতে চান, সহকারি হিসেবে তিনি ভারতীয় কোচ চাইছেন নাকি বিদেশি কোচ? মাতোস জানান, পর্তুগাল থেকে দু’জন সহকারি কোচ আনতে চান তিনি৷ দীর্ঘদিন একসঙ্গে কাজ করার সুবাদে তাঁরা মাতোসের অনুশীলনের পদ্ধতি জানেন৷ মাতোস বলছিলেন, “ভারতের সঙ্গে আমার পুরনো যোগাযোগ রয়েছে৷ আমার প্রপিতামহ জন্মেছিলেন গোয়াতে৷ অনূধর্ব-১৭ বিশ্বকাপকে কেন্দ্র করে ভারতীয় ফুটবল ফেডারেশন যেভাবে উন্নতির চেষ্টা করছে তা বেশ ভাল পরিকল্পনা৷ যারা বিশ্বকাপে খেলবে, তাদের সবার আগে বিশ্বাস করতে হবে, তারা দেশের জন্য বিশেষ কিছু করতে চলেছে৷”
মাতোসকে কোচ নির্বাচিত করে প্রফুল্ল প্যাটেল বলেন, “জুনিয়রদের নিয়ে ওনার কাজ করার অভিজ্ঞতা আমাদের কাজে দেবে৷”
সর্বশেষ খবর
-
এশিয়াসেরা হওয়ার লড়াইয়ে বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ার, চোটে বাদ বিশ্বকাপ জয়ের কারিগর
-
ভক্তের শেষ ইচ্ছা কানে তোলেননি! যাননি শেষকৃত্যে, ৫ বছর পর কারণ জানালেন ‘টক্সিক’ যশ
-
খুনে নিম্ন আদালতে যাবজ্জীবন, প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন-সহ ৩ সিপিএম নেতা বেকসুর খালাস হাই কোর্টে
-
‘সন্ত্রাসে মদত দিলে ফল ভুগতে হবে’, জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা রাষ্ট্রপতির
-
‘প্যান্ট খুলে দাঁড়ানোর কী দরকার! বাড়িতে বউ নেই?’, ‘টক্সিক’ যশের নগ্নতায় বিস্ফোরক ঋষিকা