সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতেছিল আল নাসের (Al Nassr)। চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্য নায়ক ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সেই রোনাল্ডোর জন্যই সৌদি প্রো লিগে হার মানল আল নাসের।
শুক্রবার আল তাউনের কাছে ২-০ গোলে হার মানল রোনাল্ডোর দল। সৌদি প্রো লিগে এপর্যন্ত দুটো ম্যাচ খেলেছে আল নাসের। আর দুটোতেই হার মেনেছে তারা। রোনাল্ডো গোল করার সোনার সুযোগ নষ্ট করেন। গোলটি হয়ে গেল আল নাসের সমতা ফেরাত। ম্যাচের রেজাল্টও অন্যরকম হতেই পারত।
[আরও পড়ুন: ভাল পারফরম্যান্সের পুরস্কার, সেরা ব্যাটার সুদীপ, আকাশ পাবেন সেরা বোলারের তকমা]
ম্যাচে রোনাল্ডোর মধ্যে ছটফটানি লক্ষ্য করা গিয়েছে। ৬৩ মিনিটে রোনাল্ডোকে লম্বা বল বাড়ানো হয়। সিআর সেভেন যখন বলটি ধরেন, তখন তাঁর চারপাশে গোলকিপার ছাড়া কেউ নেই। রোনাল্ডো বল ধরে সময় নষ্ট করে ফেলেন। প্রতিপক্ষের গোলকিপার এগিয়ে এসে গোলের কোণ ছোট করে ফেলেন।
The greatest finisher of all time the best goal scorer the goal machine 😭😭#Ronaldo #AlNassr #CristianoRonaldo #cristiano pic.twitter.com/27UnGCQs6p
— Bleed Barcelona (@bleed_barcelona) August 18, 2023
এদিকে বিপদের গন্ধ পেয়ে প্রতিপক্ষের ডিফেন্ডাররা চলে আসেন। রোনাল্ডোর আর গোল করা হয়নি সেই যাত্রায়। দুটো হারের ফলে আল নাসের লিগ তালিকায় ১৫ নম্বরে।
[আরও পড়ুন: নাইট তারকা রিঙ্কুর সঙ্গে আইরিশদের বিরুদ্ধে অভিষেক ঘটালেন প্রসিদ্ধ কৃষ্ণা]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক