Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
Allan Border

‘আরও একটা সেঞ্চুরি পাব না’, ৬৮-তেই জীবন শেষের গান শুনছেন পারকিনসন্স আক্রান্ত বর্ডার

৮০ বছর পর্যন্ত বাঁচলে মিরকল হবে বলে মনে করছেন প্রাক্তন অজি অজিনায়ক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৩, ০৯:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৩, ০৯:৪০

options
link
‘আরও একটা সেঞ্চুরি পাব না’, ৬৮-তেই জীবন শেষের গান শুনছেন পারকিনসন্স আক্রান্ত বর্ডার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডার (Allan Border) পারকিনসন্স রোগে আক্রান্ত। ৬৮ বছর বয়স তাঁর। এই অবস্থায় বাঁ হাতি বর্ডার মনে করেন, ৮০ বছর পর্যন্ত তিনি বাঁচলে তা মিরাকলই হবে।

বর্ডারের শরীরের পারকিনসন্স বাসা বেঁধেছে সেই ২০১৬ সালে। খবরটি এতদিন প্রকাশ করেননি। নিজের মধ্যেই চেপে রেখেছিলেন। অবশেষে তা প্রকাশ্যে আনেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বর্ডার বলেছেন, ”আমি নিজের মধ্যে থাকতে পছন্দ করি। আমি অসুস্থ এই খবর শুনে মানুষ দুঃখ পাবে, এটা আমি চাই না।”

[আরও পড়ুন: ‘দিনটা আসবে যখন…’, জাতীয় দল থেকে অবসর নিয়ে মুখ খুললেন সুনীল ছেত্রী]

 

পারকিনসন্স রোগ সারে না। ধীরে ধীরে মস্তিষ্ককে বিকল করে মানুষকে ঠেলে দেয় মৃত্যুর কোলে।  অসুস্থ বর্ডার বলছেন, ”অনেকের থাকে আমি এখন ভাল আছি। এই মুহূর্তে আমি ভয় পাচ্ছি না। অদূর ভবিষ্যতেও যে ভীত হব, তা নয়।”

১৯৭৮ সালে বর্ডারের অভিষেক ঘটে। ১৯৮৪-৮৫ মরশুমে তিনি নেতৃত্বের আর্মব্যান্ড পান। বর্ডারের নেতৃত্বে ১৯৮৭ সালের বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফক ছোঁয়া প্রথম ব্যাটসম্যান ছিলেন অজি তারকাই।

টানা ৯৩টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন। ১৯৯৪ সালে ক্রিকেটকে বিদায় জানান তিনি।১৫৬টি টেস্টে ২৭টি শতরানের মালিক এই প্রাক্তন অধিনায়ক। আরও একটা শতরান যে তিনি পাবেন না, সেই ব্যাপারে নিশ্চিত বর্ডার। তিনি বলছেন, ”আরও একটা শতরান যে আমি পাব না, সেই ব্যাপার আমি নিশ্চিত।” বর্ডার নামের এক সূর্য ধীরে ধীরে অস্তাচলে যাবেন একদিন। এই ৬৮-তে মৃত্যুর ডাক কি শুনে ফেলেছেন বর্ডার? হয়তো তাই। নাহলে কেন বলবেন, ”আমি শান্ত ভাবে শায়িত হব। ধীরে ধীরে ঢলে পড়ব মৃত্যুর কোলে।”

[আরও পড়ুন: বিশ্বকাপের আগে ভারতে আসছে অস্ট্রেলিয়া, স্মিথদের বিরুদ্ধেই চূড়ান্ত প্রস্তুতি রোহিতদের]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.