সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে কি পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির বাঁ-পায়ের ঝলক দেখা যাবে? শুক্রবার ভোরে আর্জেন্টিনা বনাম পেরুর ম্যাচের পর কিন্তু উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। কারণ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মেসিদের খারাপ পারফরম্যান্স। যা বজায় থাকল পেরু ম্যাচেও। একাধিক গোলের সুযোগ নষ্টের খেসারত দিতে হল দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের। ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে। ফলে যা কখনও ভাবা যায়নি, বিশ্ব ফুটবলে তাই ঘটতে চলেছে। মেসিদের দেশ সম্ভবত রাশিয়ায় খেলতে পারবে না। বর্তমানে এক জটিল অঙ্কে ঝুলে রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপে যোগ্যতা অর্জনের ভাগ্য। আশঙ্কা করা হচ্ছে ১৯৭০ সালের পর সম্ভবত ফের বিশ্বকাপের বাইরে থাকতে হতে পারে দিয়েগো মারাদোনার দেশকে।
[শহরে ফুটবল উৎসবের আগমনী সুর, যুবভারতী স্টেডিয়ামের হালহকিকত কেমন?]
এক একটা রাউন্ডের খেলা এসেছে, আর্জেন্টাইনরা স্বপ্ন দেখেছে। বিশ্বাস করেছে তাদের তারকাদের ওপর। ভেবেছে, গতবারে হয়নি। এবারে ঠিক হবে। অথচ একের পর এক রাউন্ড কেটে গিয়েছে। আর স্বপ্নভঙ্গ ঘটেছে বারবার। তবে অনেকে আশা করেছিলেন পেরুকে নিশ্চয়ই ঘরের মাঠে হারিয়ে আশা জিইয়ে রাখবেন ডি’ মারিয়া, গোমেজরা। তাছাড়া দলের সঙ্গে যেখানে ফুটবলের রাজপুত্র রয়েছেন সেখানে নিশ্চয় অঘটন ঘটবে না। বাস্তবের মাটিতে দেখা গেল, সব ভাবনাই শেষ। স্বয়ং মেসিও পারলেন না আর্জেন্টিনাকে রাশিয়ায় যাওয়ার টিকিট জোগাড় করে দিতে। পেরুর সঙ্গে নিজেদের মাঠে খেলায় একটা গোলও কেউ করতে পারলেন না। না মেসি, না ডি’ মারিয়া, না দেরিও বেনেদেতো। প্রত্যেকেই গোলের কাছে গিয়েছেন। গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছেন। কখনও একা পেরুর গোলকিপার পেদ্রো গালেসেকে পেয়েছেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তাঁদের শট কখনও আটকেছে পেদ্রোর হাত। কখনও দেখা গিয়েছে এঁদের শট চলে গিয়েছে পোস্টের অনেক বাইরে দিয়ে। ফলে গোলশূন্য অবস্থায় খেলা শেষ করে আর্জেন্টিনা নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছেন।
[আবারও পিছিয়ে গেল মারাদোনার কলকাতা সফর]
পেরুর সঙ্গে ড্র করে আর্জেন্টিনা চলে গেল গ্রুপ লিগ টেবিলের ষষ্ঠ স্থানে। যেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলারও সুযোগ থাকল না। কারণ নিয়ম অনুযায়ী প্রথম চারটে দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে এখনও মেসিদের কাছে সুযোগ রয়েছে প্রথম চারে থেকে বিশ্বকাপে যাওয়ার। সেটি না হলেও সুযোগ থাকবে প্লে-অফে খেলার। কিন্তু সবার আগে আর্জেন্টিনার প্রয়োজন হবে ইকুয়েডরের বিরুদ্ধে জয় তুলে নেওয়া। যদিও ড্র করলেও মিলবে সুযোগ। কিন্তু সবকিছুর পিছনেই রয়েছে আলাদা আলাদা সমীকরণ। তাকিয়ে থাকতে হবে অন্যদের ম্যাচের দিকে।
[যুব বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী অমরজিৎরা]
কিন্তু এরকম খেলার পর আর্জেন্টিনার আশা যে অনেকটাই শেষ, এটা মোটামুটি প্রতিটি আর্জেন্টাইন বুঝে গিয়েছেন। বুঝে গিয়েছেন, আর যাইহোক এবার রাশিয়া যাওয়া হয়তো আর হচ্ছে না। তার প্রথম ও প্রধান কারণ ইকুয়েডরের মাঠে গিয়ে খেলা সত্যিই কঠিন। এমনিতেই সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ২৮০০ মিটার উচ্চতায় খেলতে হবে মেসিদের। তার উপর অ্যাওয়ে ম্যাচ।মারাদোনা, মেসিদের দেশ যে এভাবে স্বপ্নভঙ্গ ঘটাবে তা বোধহয় কট্টর আর্জেন্টিনা বিরোধীরাও ভাবতে পারেনি।
সর্বশেষ খবর
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার
-
মিলবে ৫০ শতাংশ এরিয়ার! রাজ্য সরকারের সিদ্ধান্তে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর