Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
IND vs BAN Team India Bangladesh Ravindra Jadeja

Ravindra Jadeja, Asia Cup 2023: মাইলস্টোন গড়ার দিনেও জাদেজার মন খারাপ! কিন্তু কেন?

কবে রান করবেন রবীন্দ্র জাদেজা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১৯:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১৯:৫৩

options
link
Ravindra Jadeja, Asia Cup 2023: মাইলস্টোন গড়ার দিনেও জাদেজার মন খারাপ! কিন্তু কেন? zoom
দীর্ঘ দিন জাদেজার ব্যাটে বড় রানের দেখা নেই। ছবি: টুইটার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকটি সিরিজের মতো চলতি এশিয়া কাপেও (Asia Cup 2023) ছন্দে রয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। শুক্রবার বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে মাইলস্টোন গড়েছেন। একদিনের ক্রিকেটে ২০০ উইকেট-২০০০ রান করার সৌজন্যে ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কপিল দেবের (Kapil Dev) পাশে নাম লেখালেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা অলরাউন্ডার। তবুও তাঁর মন ভালো নেই। সেটা অকপটে জানিয়ে দিলেন ‘স্যর জাদেজা’।

টাইগার্সদের বিরুদ্ধে ম্যাচ চলার সময় তাঁর একটি সাক্ষাৎকার নিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার দীপ দাশগুপ্ত। জাদেজাকে তাঁর ব্যাটিং নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট বলে দেন, “গত কয়েকটি ম্যাচে একেবারেই ভালো ব্যাট করিনি। দলের অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে এটা ঠিক নয়। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে আরও দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে। কারণ সব ফরম্যাটেই লোয়ার অর্ডারে দল আমার উপর ভরসা করে। তাই বাড়তি দায়িত্ব নিতেই হবে।”

Advertisement

[আরও পড়ুন: একদিনের ক্রিকেটে ২০০ উইকেট-২০০০ রান, কপিলের পাশে নাম লেখালেন জাদেজা]

চলতি প্রতিযোগিতায় তেমন ব্যাট করার সুযোগ পাননি। কিংবা ক্রিজে নামলেই নিজের নামের প্রতি তিনি সুবিচার করতে পারেননি। তবে এহেন জাদেজা কিন্তু বল হাতে প্রতি ম্যাচেই বিপক্ষ ব্যাটিংয়ের ঘুম ভেঙে কেড়ে নিচ্ছেন। একদিনের ক্রিকেটে ২০০তম উইকেট নিলেন তারকা অলরাউন্ডার। টাইগার্সদের ব্যাটার শামিম হোসেনকে এলবি আউট করে জাদেজা এই ফরম্যাটে তাঁর ২০০তম উইকেটটি নিলেন। দেশের সপ্তম বোলার হিসেবে একদিনের ক্রিকেটে ২০০ উইকেটে নিলেন জাদেজা।

নিজের বোলিং নিয়ে জাদেজা বলেন, “কোনওদিন বোলার হিসাবে নিজের উপর সন্দেহ ছিল না। সেই আত্মবিশ্বাস রয়েছে বলেই এখনও বল হাতে পারফর্ম করে যাচ্ছি। এশিয়া কাপের ফাইনালের পর বিশ্বকাপেও এভাবেই দলকে সাফল্য এনে দিতে চাই।”

জাদেজা ২০০ উইকেটের মাইলস্টোন ছোঁয়া মাত্রই অলরাউন্ডার হিসেবেও দুর্দান্ত এক নজির গড়েন। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ২০০০ রান ও ২০০ উইকেটের গণ্ডি টপকান তিনি। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে কপিল দেব এমন নজির গড়েছিলেন। ৫০ ওভারের ক্রিকেটে কপিল ২৫৩টি উইকেট নেওয়ার পাশাপাশি ৩৭৮৩ রান সংগ্রহ করেছিলেন। জাদেজা ২০০টি উইকেট নেওয়ার পাশাপাশি একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে এখনও পর্যন্ত ২৫৭৮ রান (বাংলাদেশ ম্যাচের আগে পর্যন্ত) করেছেন।

[আরও পড়ুন: ‘সন্ত্রাস দমন না হলে দ্বিপাক্ষিক সিরিজ নয়’, ফের পাকিস্তানকে হুঙ্কার ভারতের]

এদিকে জাদেজা বিশ্বের ১৪ নম্বর অলরাউন্ডার হিসেবে একদিনের ক্রিকেটে ২০০০ রান ও ২০০ উইকেটের ডুয়েল গড়লেন। তাঁর আগে মোটে ১৩জন ক্রিকেটার ৫০ ওভারের ফরম্যাটে ২০০ উইকেট ও ২০০০ রানের মাইলস্টোন গড়েছিলেন। কপিল দেব ছাড়া এই তালিকায় রয়েছেন সনৎ জয়সূর্য (শ্রীলঙ্কা), শাহিদ আফ্রিদি (পাকিস্তান), ওয়াসিম আক্রম (পাকিস্তান), জ্যাক কালিস (দক্ষিণ আফ্রিকা), চামিণ্ডা ভাস (শ্রীলঙ্কা), শন পোলক (দক্ষিণ আফ্রিকা), ড্যানিয়েল ভেত্তোরি (নিউজিল্যান্ড), আবদুল রাজ্জাক (পাকিস্তান), ক্রিস হ্যারিস (নিউজিল্যান্ড), শাকিব আল হাসান (বাংলাদেশ), ক্রিস কেয়ার্নস (নিউজিল্যান্ড) এবং সদ্য প্রয়াত হিথ স্ট্রিক (জিম্বাবোয়ে)।

একদিনের ক্রিকেটে ভারতের জার্সিতে উইকেট সংগ্রহের রেকর্ডে জাদেজার আগে আছেন-১) অনিল কুম্বলে (৩৩৪টি উইকেট), ২) জাভাগল শ্রীনাথ (৩১৫টি উইকেট), ৩) অজিত আগরকর (২৮৮টি উইকেট), ৪) জাহির খান (২৮২টি উইকেট), ৫) হরভজন সিং (২৬৯ উইকেট) ও ৬) কপিল দেব (২৫৩টি উইকেট)।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.