সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাপানকে ১০ গোলের মালা পরানোর পর ভারতীয় হকি দল নিয়ে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে৷ কিন্তু শনিবারের খেলায় তেমন কোনও ম্যাজিক চোখে পড়ল না৷ দক্ষিণ কোরিয়ার কাছে আটকেই গেল মেন ইন ব্লু৷ রবিবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে তাই খানিকটা হতাশ শ্রীজেশরা৷
এদিনের রাউন্ড রবিন ম্যাচে ১১ মিনিটেই জুনইউ জেওয়ংয়ের গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া৷ এরপর দ্বিতীয়ার্ধেও বিপক্ষের রক্ষণ ভেঙে সমতায় ফিরতে পারেননি ওল্টম্যান্সের ছেলেরা৷ তবে তৃতীয়ার্ধে দাপটের ঝাঁঝ খানিকটা কমে দক্ষিণ কোরিয়ার৷ দুরন্ত রিভার্স শটে দলকে সমতায় ফেরান ললিত উপাধ্যায়৷ শেষ অর্ধে কোরিয়ানদের শক্তিশালী ডিফেন্সের সামনে ভারতের কাউন্টার অ্যাটাক টিকতে পারেনি৷ ১-১ গোলে ড্র দিয়ে শেষ হয় ম্যাচ৷
শ্রীজেশ অবশ্য বলছেন, একটা ম্যাচ নিয়ে হতাশ হলে চলবে না৷ প্রতিটি ফলাফলের জন্যই মানসিকভাবে তৈরি থাকতে হবে৷ দেশ ছাড়ার আগে মালয়েশিয়ায় চলতি টুর্নামেন্টে পাকিস্তানকে হারানোর প্রতিজ্ঞা করে গিয়েছিলেন ভারতীয় হকি দলের অধিনায়ক শ্রীজেশ৷ সুপার সানডেতে তাই তাঁদের সামনে অগ্নিপরীক্ষা৷ ভারত-পাক যুদ্ধের আবহে রবিবার কোন দল শেষ হাসি হাসে, সেদিকেই তাকিয়ে হকি ভক্তরা৷
সর্বশেষ খবর
-
ভারতকে বয়কটের পালটা কোন পদক্ষেপ? বাংলাদেশ সফর নিয়ে বড় সিদ্ধান্ত গম্ভীরদের বোর্ডের
-
‘টক্সিক’-এ যশের সঙ্গে রগরগে যৌনতা! কিয়ারাকে কটাক্ষ করতেই মুখ খুললেন স্বামী সিদ্ধার্থ
-
অজুহাত নয়, রাত ১১টাতেও শরীরচর্চা! ফাঁস রাহুল গান্ধীর ফিট থাকার ‘ফর্মুলা’
-
মাসিক ভাতা ও বিনামূল্যে বাসযাত্রার সুযোগ, ‘লোকতন্ত্র সেনানী’দের সংবর্ধনা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণে ক্ষোভ, ‘ছাত্রসমাজের প্রতি উনি উদাসীন’, প্রতিবাদে ৪৫০ আইন পড়ুয়া