Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
AUS vs PAK

বৃষ্টিবিঘ্নিত বক্সিং ডে টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে লড়লেন মার্নাস লাবুশানে

বড় রানের লিড নিতে পারবে অস্ট্রেলিয়া?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৩, ১৭:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৩, ১৭:৫৭

options
link
বৃষ্টিবিঘ্নিত বক্সিং ডে টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে লড়লেন মার্নাস লাবুশানে zoom
চাপের মুখেও নজর কাড়লেন মার্নাস লাবুশানে। ছবি: এক্স হ্যান্ডেল

অস্ট্রেলিয়া, প্রথম ইনিংস: ১৮৭/৩ (লাবুশানে ৪৪*, খোয়াজা ৪২, ওয়ার্নার ৩৮, আঘা সলমন ১/৫, হাসান আলি ১/২৮)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম টেস্টে ৩৬০ রানে হেরে যাওয়ার হতাশা নিয়েই অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিল পাকিস্তান (Pakistan)। তবে বৃষ্টিবিঘ্নিত বক্সিং ডে টেস্টের প্রথম শাহ মাসুদের (Shan Masood) বোলাররা নিজেদের মেলে ধরতে পারেনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মাত্র ৬৬ ওভারের খেলায় বাকি পাক বোলাররা নিজেদের সাধ্যমতো চেষ্টা করলেও, শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) একেবারে ব্যর্থ। তেমনই ফের একবার খারাপ ফিল্ডিং করলেন বাবর আজম (Babar Azam)। যদিও প্রথম দিনের শেষে অজিরা ৩ উইকেটে ১৮৭ রান তুলতে সক্ষম হল।

[আরও পড়ুন: কীভাবে হয়ে উঠলেন ‘হরিহর আত্মা’? শুভমানের সঙ্গে বন্ধুত্ব নিয়ে মুখ খুললেন ঈশান]

তবে পাকিস্তানের ফিল্ডিং নিয়ে কিন্তু হতাশা থেকেই যাচ্ছে। ডেভিড ওয়ার্নারের (David Warner) ক্যাচ দু’বার ফেলেছে পাক দল। ক্যাচ পড়েছে বিশ্বকাপের ফাইনালে শতরানকারী ট্রাভিস হেডেরও (Travis Head)। সেটা না হলে পাকিস্তান আরও মজবুত জায়গায় থাকতেই পারত। ক্যাচ ফেলে দেওয়ার সঙ্গে ছিল বাবরের ফিল্ডিং মিস করার বহর।

বিদায়ী সিরিজ খেলা ওয়ার্নার আউট হন ৩৮ রানে। তাঁকে ফিরিয়ে পাক দলকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন আঘা সলমন। কিছুক্ষণ পর হাসান আলি ফিরিয়ে দেন আর এক ওপেনার উসমান খোয়াজাকে (Usman Khawaja)। বাঁহাতি ওপেনার যখন ৪২ রানে ফিরে যান, তখন দলের রান ছিল ১০৮। এর পর আউট হন আর এক অজি তারকা স্টিভ স্মিথ (Steve Smith)। ৭৫ বল খেলে ২৬ রানে থামে তাঁর ইনিংস। ডানহাতি পেসার আমের জামালে তাঁকে সাজঘরে ফেরান। বৃষ্টি এসে খেলা থামিয়ে দেওয়ার আগে বাকিটা সময় ক্রিজে ছিলেন লাবুশানে ও ট্রাভিস হেড। লাবুশানে ৪৪ ও হেড ৯ রানে ক্রিজে রয়েছেন।

[আরও পড়ুন: মাত্র ১৬ বছর বয়সে মনোবিদের শরণাপন্ন! কী ঘটেছিল শ্রেয়সের সঙ্গে?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.