সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকের সমর্থনে ভারতীয় সেনাদের পাশে দাঁড়িয়ে এবার পাকিস্তানকে বয়কট করল দেশের ব্যাডমিন্টন সংস্থা৷
চলতি মাসের ১৮ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত পাক রাজধানী ইসলামাবাদে ব্যাডমিন্টনের আন্তর্জান্তিক সিরিজ হওয়ার কথা৷ সেই সিরিজে অংশ নেওয়ার জন্য ভারতীয় শাটলাররা তৈরিও হয়েছিলেন৷ কিন্তু দুই দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই প্রতিবেশী রাষ্ট্রে খেলোয়াড়দের না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ব্যাডমিন্টন সংস্থা (বিএআই)৷ সংস্থার সভাপতি অখিলেশ দাশগুপ্ত জানান, “পাক বিরোধিতায় সরকারের পাশে দাঁড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ব্যাডমিন্টন সংস্থার সব সদস্যদের হয়ে আমি জানিয়ে দিতে চাই, ভারতীয় হিসেবে আমরা দেশবাসীর আবেগ ও অনুভূতিকে সম্মান করি৷ তাই এমন যুদ্ধকালীন পরিস্থিতিতে ওই দেশে শাটলারদের না পাঠানোর সিদ্ধান্তই নিয়েছি৷”
উরি জঙ্গি হামলার পর ইসলামাবাদে সার্ক সম্মেলনে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছিল ভারত৷ এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডও আইসিসি-কে জানিয়ে দিয়েছে, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রশ্ন তো ওঠেই না, আন্তর্জান্তিক টুর্নামেন্টেও পাকিস্তানের সঙ্গে এক গ্রুপে খেলতে রাজি নয় টিম ইন্ডিয়া৷ আগামী মাসে মালয়েশিয়ায় এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান৷ অধিনায়ক পি আর শ্রীজেশ বলে দিয়েছেন, হকির মাঠে দেশবাসীকে হতাশ করবে না মেন ইন ব্লু৷
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের