সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মৃত্যুর ছায়া পড়ল বাইশ গজে৷ খেলার মাঝেই প্রাণ হারালেন বাংলাদেশের এক তরুণ ক্রিকেটার৷ পুলিশ সূত্রে খবর, চট্টগ্রামে খেলা চলার সময় এক ক্ষিপ্ত ব্যাটসম্যানের ছোড়া উইকেটের আঘাতে মৃত্যু হয় ১৪ বছরের ফায়সাল হুসেনের৷
আতঙ্কে মাঠের মধ্যে শুয়ে পড়লেন ক্রিকেটাররা, তারপর…?
স্থানীয় একটি ম্যাচে ব্যাটিং করছিল এক তরুণ৷ আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করায় মেজাজ হারায় তরুণটি৷ ক্ষিপ্ত হয়ে ছুড়ে মারে উইকেট৷ দুর্ভাগ্যজনকভাবে, তাতেই মাথায় গুরুতর আঘাত পেয়ে লুটিয়ে পড়ে ফায়সাল৷ তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে৷ সেখানে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা৷ এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ব্যাটসম্যানটিকে৷ তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়েছে৷
প্রসঙ্গত, গতবছর ঢাকায় খেলা নিয়ে এক বচসার জেরে এক উইকেট দিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল আরও এক ক্রিকেটারকে৷
ট্রাম্পের তাড়ায় সফরের মাঝেই বাড়ি ফিরলেন পাক বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটার
জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ এই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে
সর্বশেষ খবর
-
‘ডিভোর্সের আগে জন্মদিনে দেবশ্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম…’, কোন ‘অভিমান’-এর কথা বললেন প্রসেনজিৎ?
-
নিউ আলিপুর থানার সামনে উত্তেজনা, স্বরূপ অনুগামীদের মার ক্রুদ্ধ জনতার, নামল বাহিনী
-
বৈভবকে নিয়ে আলোচনা বিলেতেও, অন্য দুই দেশের টেস্টেও উঠল ভারতীয় দলে নেওয়ার দাবি
-
‘ববিদাকে ফোন করব’, ফিরহাদের পদত্যাগের পরই জল্পনা বাড়ালেন ‘আসল তৃণমূল’ ঋতব্রত
-
‘ইন্ডাস্ট্রিতে কেউ কচি নয়’, স্বরূপের শ্লীলতাহানি মামলায় রূপার নিশানায় কারা? কী বলছেন স্বপন দাশগুপ্ত?